ডার্ক সার্কেল দূর করার জাদুকরী কিছু উপায়



 ODD বাংলা ডেস্ক: বিভিন্ন ভাবেই আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে থাকে। তবে সৌন্দর্য নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগ পড়া। রাত জাগা বা অতিরিক্ত কম্পিউটার, টিভি দেখা ও স্মার্টফোনে সময় কাটানোর কারণে চোখের নিচে কালচে দাগ পড়ে। এর থেকে মুক্তি পেতে অনেক নারীই পার্লারে ভরসা রাখেন।

তবে ঘরোয়া কিছু উপায় অনুসরণ করলেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এতে আপনার পার্লারের খরচ ও সময় দুই-ই বেঁচে যাবে। চলুন তবে জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে কীভাবে দূর করবেন ডার্ক সার্কেল বা চোখের নিচের কালো দাগ- 


আন্ডার আই প্যাচ


চোখের নিচের কালো দাগ দূর করতে আন্ডার আই প্যাচ ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যায়।


শসা


চোখের উপর ঠাণ্ডা শসার টুকরা দিয়ে রেখে দিন আধা ঘণ্টা।  ভালো ফল পেতে হলে সপ্তাহে তিন দিন এটি করুন।


বাদামের তেল


চোখর নিচের কালো দাগ ও ফোলা ভাব দূর করতে বাদামের তেল বেশ উপকারী। ভালো ফল পেতে রাতে ঘুমানোর আগে চোখের নিচে মেখে রাখতে পারেন।


আরো পড়ুন: ওজন কমানোর তিন জনপ্রিয় পানীয়, যা আসলে কাজই করে না


আন্ডার আই সেরাম


চর্মরোগ বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে ভালো মানের একটি আন্ডার আই সেরাম ব্যবহার করতে পারেন। এটি চোখের বলিরেখা ও ফোলা অংশ দূর করবে।


আন্ডার আই জেল


চোখের নিচের কালো দাগ কার্যকরভাবে দূর করতে পারে উন্নতমানের আন্ডার আই জেল। ক্রিম তৈলাক্ত বলে যারা তা ব্যবহার করতে অনিচ্ছুক, তারা জেল ব্যবহার করতে পারেন।


ক্রিম


বাজারে উন্নতমানের কিছু আন্ডার আই ক্রিম পাওয়া যায়। এগুলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ডার্ক সার্কেল দূর করতে কার্যকর। এক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড ও মিনারেল সমৃদ্ধ ক্রিম বেছে নিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.