আর মাত্র ২৪ ঘণ্টা জাঁকিয়ে শীত! কী হবে তারপর...


ODD বাংলা ডেস্ক: সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা, তারপর পরিষ্কার আকাশ। আজ স্বাভাবিক এর নিচেই কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রি নিচে ছিল। অনুযায়ি আগামী ২৪ ঘণ্টাতেও জাঁকিয়ে শীত থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে৷

জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জের, আর তাতেই বাড়বে তাপমাত্রা। বড়দিন থেকে বর্ষবরণের মাঝে শীত কার্যত উধাও হবে।হাওয়া অফিস সূত্রে খবর, আরও ২৪ ঘণ্টা জাঁকিয়ে শীত। তারপর বাড়বে তাপমাত্রা। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

আর এই ডিসেম্বরেই স্বাভাবিকের ওপরে যেতে পারে তাপমাত্রা।আবহাওয়া দফতরের পূর্বাভাস জাঁকিয়ে শীত বড়দিনে নয়, তবে শীতের আমেজ থাকবে। শুক্রবার ও রবিবার পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসায় বাধা পাবে উত্তুরে হাওয়া। বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা।

জেলায় জেলায় জারি শৈত্যপ্রবাহ. পুরুলিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠাণ্ডাতে কার্যত কাঁপছে জেলাবাসী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.