ফোন না ধরার অপরাধে ৭৬ বছরের বৃদ্ধাকে কারাবন্দি
ODD বাংলা ডেস্ক: ফোন না ধরার অপরাধ কি হতে পারে? হয় তো একটু বকাবকি কিংবা ছোট হলে চর-থাপ্পড়। তবে কখনো কি শুনেছেন ফোন না ধরার কারণে কারাবন্দি করতে? কি এমন কথা আগে শোনেননি তো? না শুনলেও এমনটা হয়েছে যুক্তরাষ্ট্রে।
জানা যায়, সেখানে একটি কারাগারে সাড়ে চার হাজার কয়েদীকে মহামারির সংক্রমণ থেকে বাঁচাতে কারাদণ্ড স্থগিত করে গৃহবন্দি করা হয়েছে। ওই বন্দীদের মধ্যে একজন হলেন ৭৬ বছর বয়সী নারী গোয়েন লেভি। তিনি কম্পিউটার ওয়ার্ড-প্রসেসিং ক্লাসে ছিলেন বলে কর্মকর্তারা কয়েক ঘণ্টা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন নি। আর এই কারণে তাকে আবার কারাগারে পাঠানো হয়। তিনি ১২ জুন থেকে একটি ওয়াশিংটন ডিসির জেলে রয়েছেন। লেভিকে এক কেজি হেরোইন বিক্রি করার অভিযোগে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।
এরই মধ্যে তিনি মেরিল্যান্ড থেকে টেক্সাসে আলাবামার বিভিন্ন জেলে ১৬ বছর কারাভোগ করেছেন। গৃহবন্দি থাকার জন্য কারাগার থেকে বের হওয়ার পরে তিনি তার ৯৪ বছর বয়সী মায়ের সঙ্গে বাল্টিমুরে ফিরে এসে কারাগারের আইনজীবী সংস্থায় স্বেচ্ছাসেবীর কাজ শুরু করেন। সেখানে তিনি বেতনভুক্ত হওয়ার অপেক্ষায় ছিলেন। তার পুত্র এবং নাতিদের সঙ্গেও সম্পর্ক পুনরুদ্ধার করেছিলেন।
লেভি বাল্টিমোরের ইনোর হারবারে কম্পিউটার ক্লাস করছিলেন। যখন কর্মকর্তারা তার গোড়ালিতে থাকা মনিটরের মাধ্যমে যানতে পারেন তিনি সকাল ১০টা ৫১ মিনিট থেকে ১টা ১৭ মিনিট পর্যন্ত বাড়িতে ছিলেন না। এ সময়ের মধ্যে জেলখানার ব্যুরো অব প্রিজেন তার এই অনুপস্থিতিকে ‘পলায়ন’ হিসেবে চিহ্নিত করে। এ বিষয়ে লেভি তার আইনজীবীর মাধ্যমে বলেন, 'আমার মনে হচ্ছে আমি সঠিক কাজ করার চেষ্টা করছিলাম। নিয়ম ভাঙা আমার উদ্দেশ্য ছিল না। কি ঘটেছে তা ব্যাখ্যা করার এবং সত্য বলার চেষ্টা করেছি। আমি কখনোই ভাবি নি যে, আমার কম্পিউটার ক্লাসে যাওয়ার কথা ছিল না।'





Post a Comment