বাড়ি থেকে মাত্র ৫ মিনিটে দূর করুন তেলাপোকা, ছারপোকা ও টিকটিকি

ODD বাংলা ডেস্ক: তেলাপোকা, ছারপোকা ও টিকটিকি ঘরের জন্য খুবই ক্ষতিকর। তাই আজকে আপনাদের বলবো কিভাবে ঘর থেকে দূর করবেন তেলাপোকা, ছারপোকা ও টিকটিকি। এ টিপসটি শতভাগ কার্যকরী, যা পরীক্ষিত। আপনারা এটি বাসায় চেষ্টা করে দেখলেই বুঝতে পারবেন, আসলে কতটা উপকারী।

তেলাপোকা খুবই বিরক্তিকর একটি পোকা। তেলাপোকা নাই এমন বাসা খুঁজে পাওয়া মুশকিল। এটা খুবই নোংরা একটি পোকা যা আমাদের রান্না ঘরে ঘুরে বেড়ায়। এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই এ তেলাপোকার হাত থেকে বাছার জন্য ২টি টিপস বলবো ঘরোয়া পদ্ধতির। যা থেকে আপনারা খুবই উপকার পাবেন।

টিপস-১: প্রথমে আপনি সেভলন বা ডেটল যে কোন একটি নিবেন। আর লাগবে জল। ২৫০ গ্রাম জলের জন্য ৪ চা চামচ সেভলন বা ডেটল নিবেন। জলের পরিমাণ কম বেশি নিলে সেভলনের পরিমাণও কম বেশি নিবেন। এরপর জল এবং সেভলন ভালভাবে মিলিয়ে একটি বোতলে নিবেন।

ভালভাবে মিলানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভালোভাবে না মিশালে এটি কার্যকরী হবে না। তারপর বোতলের সাথে একটি স্পেরে মুখ লাগিয়ে স্প্রে করে দিবেন। যেখানে যেখানে তেলাপোকা বা ছারপোকা ঘুরে বেড়ায় সেখানে সেখানে স্প্রে করে দিবেন। ৫ মিনিটের মধ্যে তেলাপোকা বা ছারপোকা মরে যাবে বা চলে যাবে। আর কখনও আসবে না। পর পর এক সপ্তাহর মত স্প্রে করলে দেখবেন আপনার ঘর পুরোপুরি তেলাপোকা বা ছারপোকা মুক্ত হয়ে যাবে।

টিপস-২: এ জন্য লাগবে শশা এবং পরিমাণ মত জল। নরমাল জল নিলেও হবে। প্রথমে আপনি শশাটা কেটে নিবেন রাউন্ড সেপ করে। খুব বেশি মোটা করে কাটবেন না। যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করা যায় সে রকম করে পাতলা পাতলা কাটবেন। খোসাসহ কেটে নেবেন।

খোসা ছিলানোর কোন দরকার নেই। এবার কুচানো শশাগুলো ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তবে পাটায় খুব মিহি করে বেটে নিতে পারেন। একটা শশার জন্য ৩ টেবিল চামচ পানি নিয়ে ব্লেন্ড করে নিবেন খুবই মিহি করে। এরপর একটি ব্রাশ নিবেন।

ব্রাশে শশার পেস্ট লাগাবেন। যেখানে যেখানে তেলাপোকার উপদ্রব বেশি সেখানে সেখানে শশার পেস্ট লাগিয়ে নিবেন। তেলা পোকার উপদ্রব যত দিন বেশি থাকবে তত দিন লাগাবেন। উপদ্রব কমে গেলে কিছু দিন পর পর লাগালেও হবে। শশার পেস্ট বেশি ঘন আবার বেশি পাতলাও হতে পারবে না। লাগানোর পর যে পেস্ট বেছে যাবে সেটি আপনি একটি বক্সে ভরে নরমাল ফ্রিজে রেখে দিবেন। পরে আবার আপনি একই পদ্ধতিতে এই পেস্ট ব্যবহার করতে পারবেন। সবাই এটি বাসায় চেষ্টা করে দেখুন আর ঘর থেকে চিরতরে তেলাপোকা ছারপোকা দূর করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.