শেষ দেখা মিলেছে বহু বছর আগে, ফের ফিরল দার্জিলিংয়ে

 


ODD বাংলা ডেস্ক: মাথায় ঝুঁটি, উজ্জ্বল নীলকণ্ঠী, গাঢ় লাল পালকে ঢাকা শরীর, তাতে বর্ণময় কারুকাজ। সুন্দরের দিক থেকে অন্য পাখিদের চেয়ে কোনো অংশে কম নন। বিরল প্রজাতির এই পাখিটির নাম স্যাটর ট্রাগোপান। ভারত উপমহাদেশে এর আঞ্চলিক নাম ‘মুনাল’।

গত অগাস্ট মাসে দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের কর্মীরা সিনচেল বনাঞ্চলে এ পাখির ছবি তুলতে সক্ষম হন। তারা পাখিটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে গত কয়েকদিন আগে ছবিটি প্রকাশ করেছেন।


সাধারণত হিমালয়, নেপাল ও ভূটান এই পাখিটির আদি বাসস্থান। তার মধ্যে টাইগার হিল লাগোয়া এই সিনচেল বনাঞ্চলে একটা সময় নানা জীবজন্তুর দেখা মিলত। ধীরে ধীরে জনবসতি বৃদ্ধি, দূষণ ইত্যাদি কারণে একে একে হারিয়ে যেতে থাকে তারা। তাদের দলেই ছিল এই প্রজাতির মুনালটি। ময়ূরের মতোই তেমন একটা উড়তে পারে না এরা।


১৮৪২ সালে ব্রিটিশ অধীন ভারতে, কার্সিয়ং এবং সোনাদা অঞ্চলের মধ্যে হিকেল এই রঙিন পাখিটির প্রথম দেখা পেয়েছিলেন। ১৮৬৩ সালে আরেকজন প্রকৃতিবিদ জার্ডন এবং ১৯৩৩ সালে ইঙ্গলিস এই পাখিটির উপস্থিতি সম্পর্কে জানিয়েছিলেন।


তবে প্রশ্ন উঠছে,দীর্ঘদিন লকডাউন থাকার জেরেই কি ফের পাহাড়মুখী হচ্ছে হারিয়ে যাওয়া জীবজন্তুরা?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.