একসঙ্গে ১৯ স্বামীর সংসার! তারপর...
ODD বাংলা ডেস্ক: বিয়ে সামাজিক বন্ধন। দুই পরিবার একত্রে মিলে কথাবার্তার মাধ্যমে বিয়ে হয়। তবে দুই পরিবার রাজি থাকলেও ছেলে-মেয়েরা রাজি থাকেনা। তারপর জোর করে বিয়ে দেয়া হয়। বাবা-মায়েরা ভাবে পরে ঠিক হয়ে যাবে। তবে বাবা-মায়ের ধারণা সব সময় ঠিক থাকে না। কোনো কোনো সময় হিতে বিপরীত হয়।
কারণ অনেক সময় আছে ছেলে-মেয়েরা মা-বাবাকে না জানিয়ে বিয়ে করে ফেলে। তবে তা একটি বিয়ে করে। এরকম ঘটনা আমরা আগেই শুনেছি। তবে কখনো কি শুনেছেন ১৯টি বিয়ে করতে? কি ভাবছেন গল্প? গল্প নয়, বাস্তবেই এমনটা ঘটেছে চীনের স্বায়ত্তশাসিত প্রদেশ ইনার মঙ্গোলিয়ায়। সেখানে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি একটি ভিডিওটি শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যায় তার স্ত্রীর আরেক বিয়ের ভিডিও। ভিডিওটি দেখে হতবাক হয়ে যান তিনি। গত জানুয়ারিতেই তিনি এই নারীকে বিয়ে করেছিলেন। বিয়ের পর নিজ পরিবারের সঙ্গে দেখা করতে সেই নারী বাড়ি ফিরেছিলেন। এরপরই এই কাণ্ড ঘটে।
প্রতিবেদনে বলা হয়, এক লাখ ৪৮ হাজার ইউয়ান যৌতুক দিয়ে ওই নারীকে বিয়ে করেন এই ব্যক্তি। লি নামের আরেক নারীর মাধ্যমে তারা দু'জন পরিচিত হয়েছিলেন। বিয়ের একমাস পর তার স্ত্রী নিজ বাড়িতে ফেরার পর মার্চে তিনি ভিডিওটি দেখেন। দেখার পর ভিডিওতে প্রদর্শিত স্থানে উপস্থিত হয়ে তিনি নিশ্চিত হন যে তার স্ত্রীই আরেক বিয়ে করে ফেলেছেন। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ তদন্ত করতে গিয়ে আবিষ্কার করে এই নারী এক চক্রের সদস্য। তারা কমপক্ষে ১৯ জনের সঙ্গে বিয়ের নাটক করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে লি, চক্রের আরো দুই নারী এবং কনের দুই আত্মীয় পুলিশের হেফাজতে।





Post a Comment