আরশোলা যেভাবে ‘উৎকৃষ্ট খাবার’ হয়ে উঠল!
ODD বাংলা ডেস্ক: চীনের সানডং প্রদেশে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে তেলাপোকার খামার। সেখানে চাষ করা হয় তেলাপোকা। কারণ তেলাপোকা মানুষের জন্য একটি উৎকৃষ্ট খাবার। এ কারণে চীনে তেলাপোকা অন্যতম একটি উপকারী প্রাণী হিসেবে বিবেচিত।
তেলাপোকার খাবার চীন ও থাইল্যান্ড বেশ জনপ্রিয়। শুধু চীনে নয়, বিশ্বের অনেক দেশেই তেলাপোকা খাবার হিসেবে ব্যবহার হয়। যদিও আমাদের দেশে এটাকে খাবার হিসেবে চিন্তা করলেই আমরা যেন অসুস্থ হয়ে যাই।
আমাদের দেশে যেমন শিক কাবার করা হয়, তেমনি অনেক দেশেই সুন্দর করে লম্বা তারের ফ্রেমে গেথে ফ্রাই করে খাওয়া হয় তেলাপোকা।
তেলাপোকা দিয়ে জুস বানিয়ে খাওয়া হয়। তেলাপোকা খাবার হিসেবে স্বীকৃত এমন অনেক দেশেই এ খাবার এস্ট্রেট ফুড হিসেবেও খুব সহজেই চোখে পড়বে।
দুধের সঙ্গে ডিপলোপ্টোরা পাঙ্কটেটা বা পেসিফিক বিটল প্রজাতির তেলাপোকা মিশিয়ে খেলে মানুষের শরীরে দারুণ উপকার হতে পারে। এদের শরীরে থাকা প্রোটিন ক্রিস্টাল দুধের সঙ্গে মিশলে হয়ে উঠবে এক পুষ্টিসমৃদ্ধ সুপারফুড। আবার এই প্রকার তেলাপোকার দুধে রয়েছে ৯টি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড। তেলাপোকা দুধকে ভবিষ্যতের সবচেয়ে উপযোগী সুপারফুড হিসেবে গণ্য করছেন বিজ্ঞানীরা।





Post a Comment