সব করেও ঝরছে না মেদ, সমাধান দিলেন গবেষকরা
ODD বাংলা ডেস্ক: দীর্ঘ সময় বসে বসে কাজ করার জন্য বা দৈহিক পরিশ্রম কম হওয়ার জন্য অনেক সময় পেটে মেদ বা চর্বি জমে। এই মেদ শরীরের এমন কিছু কিছু যায়গায় তৈরি হয় যা অস্বস্তিতে ফেলে দেয়। এমনকি কোনো ভালো পোশাক পরলে বাজে লাগে। রোগা পাতলা মানুষের যে কত সুবিধা সেটা একমাত্র তারাই জানেন।
যেকোনো ভিড় বাসে বা ভিড় ট্রেনে উঠলে রোগাদের বেশ সুবিধাই হয়, কিন্তু মোটারা পরেন ভীষণ অসুবিধায়। আর এই কারনে মোটারা ছোটেন জিমে। অনেকে আবার ফিট থাকতে চান তাই শরীরচর্চা করে সুস্থ থাকতে চায়। নারী পুরুষ নির্বিশেষে সকলের একটাই বড় সমস্যা হল পেটের মেদ।
অফিসে বসে কাজের জন্য হোক বা অন্য কারনে হোক, মেদের সমস্যা পিছু ছাড়ে না। শত চেষ্টা করে, ডায়েট প্ল্যন করেও মেদ কমানো যায় না। অনেকে আবার তাড়াতাড়ি ওজন কমাতে গিয়ে বিপদ ডেকে আনেন। তবে কিছু ঘরোয়া পদ্ধতিতে মেদ কমানো যেতে পারে। সেগুলিই জেনে নেওয়া যাক।
প্রতিদিন ঘুম থেকে উঠে ২/৩ কোয়া রসুন চিবিয়ে নিন, তারপর এক গ্লাস লেবুর রস পান করুন। এতে রক্ত চলাচল বাড়বে, মেদ কমতে সাহায্য করবে। এক গ্লাস গরম জলে অর্ধেক লেবু চিপে তাতে এক চিমটে নুন দিয়ে পান করুন, মেদ ঝরানোর জন্য এটি খুব উপকারী।
রান্নায় দারচিনি ব্যবহার করুন, মেদ ঝরানোর জন্য খুব কার্যকরী দারচিনি। যাদের মেদ আছে তারা মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকুন। তেলেভাজা তো একদমই খাবেন না। চর্বিযুক্ত মাংস থেকে দূরে থাকুন। পর্যাপ্ত ঘুমের দরকার, এটি মেদ কমাতে সাহায্য করে।
প্রতিদিন প্রচুর জল পান করুন, তার ফলে মেটাবলিজাম বাড়ে, চর্বি জমতে পারে না। ফল ও সবজি খান, এতে শরীরে ভিটামিন বাড়বে মেদ জমতে পারবে না। নিয়ম করে হাটুন।
গবেষণা জানাচ্ছে যারা ভোরে উঠে শরীরচর্চা করেন তারা বেশি ফিট থাকেন। যারা ব্রেকফাস্ট করে শরীরচর্চা শুরু করেন তাদের ফিটনেস কম। গবেষকরা ৩০ জন মানুষকে ২ টি দলে ভাগ করেন, একদল যারা সকালে ব্রেকফাস্ট করে শরীরচর্চা করেন আর আরেকদল যারা শরীরচর্চা করে ব্রেকফাস্ট করেন। দেখা গেছে তারাই বেশি ফিট যারা আগে শরীরচর্চা করেন। তদের মেদ তাড়াতাড়ি ঝরে।





Post a Comment