১৪৪০০ বছরেও অক্ষত কুকুর ছানার মৃতদেহ, পেটে মিলল গণ্ডারের মাংস

 


ODD বাংলা ডেস্ক:   সাইবেরিয়ায় বরফের মধ্যে ১৪ হাজার ৪০০ বছর আগেকার একটি কুকুরছানা গত বছর পাওয়া যায়। তবে শুরুতে গবেষকরা এটি কিসের বাচ্চা তা ঠাহর করতে পারছিলেন না। কেননা এর গড়ন ছিল কুকুর ছানার মতোই। তবে সিংহের মতো মাথায়, পিঠে হলুদ কেশর ছিল। প্রথমে একে সিংহ শাবকই ভেবেছিলেন তারা।   


কুকুরের মতো দেখতে ওই প্রাণীটি মারা যায় মাত্র দুই মাস বয়সে। তবে ডিএনএ পরীক্ষা করেও এই প্রাণীটির প্রজাতি নির্ধারণ করা যায়নি। বিজ্ঞানীরা বলছেন, এটি হয়তো নেকড়ে এবং কুকুরের সংকর জাত। রেডিওকার্বন ডেটিং ব্যবহার করে কবে এই প্রাণীটির মৃত্যু হয়েছে এবং কতদিন ধরে সেটি হিমায়িত হয়ে রয়েছে, সেটা বের করা সম্ভব হয়েছে। জিনোম বিশ্লেষণ করে বোঝা গেছে যে, এটি একটি পুরুষজাতীয় প্রাণী।    


রাশিয়ার চিরহিমায়িত অঞ্চল সাইবেরিয়া। পূর্ব সাইবেরিয়ার ইয়াকুটস্ক অঞ্চলে ভূগর্ভে এত বছর বরফের মধ্যে চাপা পড়ে ছিল ওই প্রাণীটি। তবে হিমায়িত অবস্থায় থাকায় তার পশম, নাক এবং নাক সবই অক্ষত রয়েছে। সুইডেনের সেন্টার ফর প্যালায়েজেনেটিকসের গবেষক ডেভ স্ট্যানটন সিএনএনকে বলেছেন, প্রাণীটির ডিএনএ বিশ্লেষণ করেও এর সঠিক প্রজাতি না পাওয়ার মানে এটা হতে পারে যে, এটি হয়তো এমন একটি প্রজাতির অংশ ছিল। যা থেকে বর্তমান কুকুর ও নেকড়ে উভয় থেকেই এসেছে।  

 

তারা আরো বলছেন, এটি সম্ভবত পৃথিবীতে পাওয়া সবচেয়ে পুরনো কুকুর। এখনো ডিএনএ বিশ্লেষণ অব্যাহত রেখেছেন বিজ্ঞানীরা এবং আশা করছেন যে, এই গবেষণার মাধ্যমে কুকুরের বিবর্তন প্রক্রিয়া সম্পর্কে জানা যায় অনেক কিছু। এক্স-রে আর সিটি স্ক্যানের মাধ্যমে এই কুকুর ছানার পেটে পাওয়া যায় গণ্ডারের মাংস। গণ্ডারের ছানার টুকরো অংশ রয়েছে এর পেটে। হজম হওয়ার আগেই মারা যায় এই ছানাটি। ধারণা করা হচ্ছে, এটি আসলেই নেকড়ে আর কুকুরের শংকর জাত ছিল। তাই এর স্বভাব শিকারীর মতোই ছিল।  


পলিউজেনেটিক্স সেন্টারের পিএইচডি শিক্ষার্থী এডানা লর্ড, উলের গণ্ডার মৃত্যু নিয়ে অধ্যয়নরত একটি গবেষণাপত্রে উল্লেখ করা হয়, সাদা গণ্ডার খাওয়ার কারণে মৃত্যু হয় এই ছানাটির। তবে এই ছানাটি কুকুর নাকি নেকড়ের তা এখনো নিশ্চিত করতে পারেন নি গবেষকরা। 


এই শাবকটির নাম রাখা হয়েছিল, ডোগোর, রাশিয়ার ওই অঞ্চলের ইয়াকুট ভাষায় যার মানে হলো বন্ধু। যার আরেকটি অর্থ হলো, সংক্ষিপ্তভাবে জানতে চাওয়া, এটা কি কুকুর নাকি নেকড়ে? ধারণা করা হয়, বর্তমান সময়ের কুকুর এসেছে নেকড়ে থেকে। তবে ঠিক কখন থেকে কুকুর গৃহপালিত প্রাণী হয়ে উঠেছে, এ নিয়ে বিতর্ক আছে।


২০১৭ সালে প্রকাশিত হওয়া একটি গবেষণায় ইঙ্গিত দেয়া হয়, কুকুর প্রথম গৃহপালিত হয়ে উঠতে শুরু করে ২০ থেকে ৪০ হাজার বছর আগে থেকে। আরো ধারণা করা হচ্ছে, এই কুকুর ছানাটি পৃথিবীতে ছিল প্রায় ১৪ হাজার ৪০০ বছর আগে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.