বারবার বাসা বদলে বিরক্ত, চার চাকাই এখন স্বামী-স্ত্রীর সুইট হোম

 


ODD বাংলা ডেস্ক:  বেকি এবং জ্যাক নামে এক দম্পতি। তাদের বয়স ২৫ বছর। তারা ব্রিটেনে বাস করে। তারা বিয়ের পর কর্নওয়ালে চলে যান। এখানে তাদের বাড়ির ভাড়ার জন্য মাসে প্রায় এক লাখ ৭৪ হাজার টাকা খরচ করতে হতো। 


জানা যায়, এই খরচ বাঁচাতে তিনি নিজের জন্য এক লাখ ৬৫ হাজার টাকায় একটি সেকেন্ড গাড়ি কিনেছেন। গাড়িটির দাম তাদের এক মাসের ভাড়ার চেয়ে একটু বেশি ছিল। তবে তাতে তাদের জীবনের বড় সমস্যার সমাধান হয়েছে। প্রায় দুই মাস কঠোর পরিশ্রম করার পর তারা গাড়িটিকে জীবিকার উপযোগী করে তোলেন। 


দম্পতি বলেছেন, তারা ঐ গাড়ির ভেতরেই থাকার সম্পূর্ণ ব্যবস্থা করে ফেলেছেন। বারবার ভাড়া বাড়ি বদলে বিরক্ত হয়েছিলেন তারা। ঐ গাড়ির ভেতরে একটি কিং সাইজ বেড, টয়লেট, রান্নাঘর এবং প্রজেক্টর সহ গাড়িটিকে ভ্রাম্যমাণ বাড়িতে রূপান্তরিত করেছেন তারা। মোট খরচ হয়েছে ভারতীয় টাকার চার লাখ ৩৪ হাজার টাকা। এই খরচ তাদের দুই মাসের ভাড়ার চেয়ে সামান্য বেশি ছিল। এক বছর হতে চলল তারা ঐ গাড়িতে জীবন কাটাচ্ছেন।


অফিস এবং বাড়ির পর যেটুকু সময় বাঁচে সেটা ঐ দম্পতি এখন একে অপরের সঙ্গে কাটান। সপ্তাহে তিন দিন তারা কাজ করেন। সপ্তাহান্তে ভ্রমণ। দম্পতি তাদের প্রিয় কুকুরের সঙ্গে ইউরোপ ভ্রমণও করেন।


জ্যাক, পেশায় একজন ডেটা অ্যানালিসিস্ট। তিনি বলেছেন, তার পরিবারের খরচ কমানোর পাশাপাশি একটু সময় পেতে শুরু করেছেন। গাড়িতে চড়ে তিনি এখন ঘুরতেও পারেন এদিক ওদিক। ছুটির দিনে তারা লম্বা রাস্তা ধরে হাঁটতে যান। বড়জোর বিকেল ৪টা পর্যন্ত স্বামী-স্ত্রী তাদের পোষা কুকুর নিয়ে গাড়ির ভেতরে থাকেন।


এই দম্পতির ইনস্টাগ্রামের মাধ্যমে তারা তাদের নতুন জীবনের কথা বলেন। সৌরবিদ্যুতের মাধ্যমে তাদের বিদ্যুতের চাহিদা পূরণ হয়। এই দম্পতি বলেছেন, তারা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। 


নিজের বাড়ি নেই তাতে কী! পুরো দুনিয়াই এখন তাদের বাড়ি। স্বপ্নের মতো জীবন, তাই না!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.