সমুদ্রের জলে লাখ লাখ জীবাণুর অস্তিত্ব!
ODD বাংলা ডেস্ক: বিশ্বের ৮০টি ভিন্ন ভিন্ন স্থান থেকে সাগরের জল নমুনা সংগ্রহ করে সামুদ্রিক জীবাণু সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা চলছে৷ সামার্কিন মুলুকের যুক্তরাষ্ট্রের ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির গবেষকরা পাচ্ছেন অভিনব তথ্য৷ সমুদ্রের জলে প্রায় দু’লাখ বিভিন্ন জাতের জীবাণুর উপস্থিতি দেখা গিয়েছে৷
মহাসাগরগুলো ভাইরাস বা জীবাণুতে পরিপূর্ণ। এই জীবাণু কীভাবে প্রভাব ফেলে তা নিয়ে খুব অল্পই জানা গেছে। বিবিসি জানাচ্ছে, সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করে সাগরের ৪ হাজার মিটার বা ১২ হাজার ফুট গভীরেও জীবাণুর সন্ধান মিলেছে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সর্বত্রই এসব জীবাণুর উপস্থিতি দেখা গিয়েছে৷
তবে এসব জীবাণুর বেশিরভাগই মানবদেহের জন্য ক্ষতিকর নয়। এগুলো মূলত সামুদ্রিক প্রাণের জন্য ক্ষতিকারক। তিমি থেকে শুরু করে সমুদ্রের অন্যান্য প্রাণী বিশেষ করে ক্রাস্টিসিন বা খোলযুক্ত প্রাণী যেমন কাঁকড়া, লবস্টার, চিংড়ি ও শামুক জাতীয় প্রাণীরা জীবাণু দ্বারা সংক্রমিত হয়।
অতি ক্ষুদ্র এসব জীবাণু সামুদ্রিক প্রাণীদের জীবনে এবং সাগরের রসায়নে কীভাবে ভূমিকা রাখে সেই বিষয়টিই গবেষকরা জানার চেষ্টা করছেন। এই গবেষণার অন্যতম গবেষক এন গ্রেগরি বলেছেন, ‘জীবাণুগুলোর জিন পরীক্ষা করার সময় আমরা লক্ষ্য করেছি যে, সাগরের বিভিন্ন অংশের জীবাণুর মধ্যে জিনগত অভিযোজন ঘটেছে।’
তিনি জানিয়েছেন- মাত্র এক লিটার পরিমাণ সামুদ্রিক জলে লাখ লাখ জীবাণু থাকে। তবে, এসবের বেশিরভাগ এখনো শনাক্ত করা হয়নি। সেই রহস্য সমাধান হলে মিলতে পারে মানব জীবনে উপকারি জীবাণুর সন্ধান৷





Post a Comment