বিশ্বের সবচেয়ে বড় ফ্রেম বানাল দুবাই

 


ODD বাংলা ডেস্ক: একটা ছবির ফ্রেম কত বড় হতে পারে? সর্বোচ্ছ কয়েক ফুট। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটি করপোরেশন কর্তৃপক্ষ বানালো ৪৯২ ফুট উচ্চতা ও ৩১৩ ফুট প্রশস্ত একটি ফ্রেম। সবচেয়ে বড় ছবির ফ্রেম হিসেবে গিনেস বুকে নাম উঠেছে এটির।

ফ্রেমটির নাম দেয়া হয়েছে ‌‘দুবাই ফ্রেম’। এটি নির্মাণ করতে ভারতীয় ‍মুদ্রায় প্রায় ৫২৭ কোটি ৪ লাখ টাকা খরচ হয়েছে। সুরম্য ফ্রেমটি গত বছরের ১ জানুয়ারি উন্মুক্ত করে দেয়া হয়। লিফটে করে দুবাই ফ্রেমের শীর্ষে উঠে শহরটির ঐতিহ্যবাহী অতীত নিদর্শন ও বর্তমানের চাকচিক্যময় নগরদৃশ্য উপভোগ করা যায়। এজন্য বয়স্কদের গুনতে হবে ৫০ দিরহাম আর শিশুদের বেলায় তা ২০ দিরহাম।


ফ্রেমে ছবি টাঙানোর কোনো দরকার পড়ছে না। কারণ, দুবাই শহরটিই যে ছবির মতো সুন্দর। সমগ্র দুবাই মিলে ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর সেরা কিছু অট্টালিকা। এর মধ্যে মেরিনা ১০১, প্রিন্সেস টাওয়ার, ২৩ মেরিনা, এলিট রেসিডেন্স ও আলমাস টাওয়ার অন্যতম। এসব ভবন দেখতে পাবেন এই ফেমে।


দুবাই শহর কর্তৃপক্ষ এর আগেও বেশ কয়েকটি রেকর্ড গড়ে গিনেস বুকে নাম লেখায়। গিনেস কর্তৃপক্ষ দুবাই ফ্রেমকে গত ৩০ এপ্রিল ‘ছবির ফ্রেমের আদলে সবচেয়ে বড় স্থাপনা’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.