ভালোবাসা সপ্তাহ শুরু কাল, কবে কোন দিবস জানেন?
ODD বাংলা ডেস্ক: নানা রঙের গোলাপের প্রতি পাপড়িতেই যেন ভালোবাসার পদ্য লেখা। ফেব্রুয়ারি রঙের মাস, ফুলের মাস, ভাষার মাস, ভালোবাসার মাস। শুধু দু’একটি দিবস বেশ ঘটা করে পালন করি আমরা।
কিন্তু জানেন কি ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের আগেই এমন অনেকগুলো দিন আছে, যেগুলো পালন করলে ভালোবাসার সম্পর্কগুলো হয়ে উঠবে আরও মধুর।
ফেব্রুয়ারি ৭- রোজ ডে
ভালোবাসার প্রতীকই যেন লাল গোলাপ। ৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’ পালিত হয়। এই দিনে পছন্দের মানুষকে ভালোবেসে গোলাপ দেয়। কবি সাহিত্যিকগণ ভালোবাসা প্রদানে লাল গোলাপকে প্রাধান্য দিয়ে আসছে। প্রেমের ধরন বদলে গেলেও প্রেম নিবেদনের উপকরণ লাল গোলাপের প্রচলন বদলে যায়নি।
ফেব্রুয়ারি ৮- প্রপোজ ডে
একসঙ্গে তো কয়েকটি বছর কাটালেন, কিন্তু এখনো বুঝে উঠতে পারছেন না আপনার প্রিয়জনকে কীভাবে প্রস্তাব করবেন? তাহলে এই দিনটিতে আপনার না বলা কথাটাই বলে দিন হাতে এক গুচ্ছ গোলাপ নিয়ে।
ফেব্রুয়ারি ৯- চকলেট ডে
৯ ফেব্রুয়ারি বিশ্ব চকলেট দিবস। এ দিনটি ভ্যালেন্টাইন’স সপ্তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। চকলেট যেমন অভিমান ভাঙতে পারে, তেমনই পারে দেওয়া-নেয়ার সম্পর্কও আরও মধুর করতে।
ফেব্রুয়ারি ১০- টেডি ডে
১০ ফেব্রুয়ারি দিনটি টেডি বিয়ার দিবস হিসেবে পালন করা হয়। এর তাৎপর্য কিন্তু একে অপরে আরও বেশি করে আঁকড়ে ধরা। আরও বেশি করে ভালোবাসা। আর উষ্ণ আলিঙ্গন দুটি মনকে আরও কাছাকাছি এনে দেয়। টেডিও কিন্তু ঠিক তাই। টেডিকেই জড়িয়েই আমাদের আবেগ, ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রেমের প্রতীক হিসেবে তাই বছর বছর ধরে রয়েছে এই কার্ড, চকোলেট, ফুল, টেডি।
ফেব্রুয়ারি ১১- প্রমিজ ডে
প্রেমের সপ্তাহের পঞ্চম দিন উদ্যাপন করা হয় প্রমিস ডে। সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিশ্রুতি। নিজেদের সম্পর্ককে আরও মজবুত আঁটসাট করতে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে?
ফেব্রুয়ারি ১২- হাগ ডে
একটু আলিঙ্গন মুহূর্তেই কারো মন ভালো করে দিতে পারে। ভালোবাসা সপ্তাহে আজ প্রিয়জনকে আলিঙ্গনের দিন। আপনার ছোঁয়াই বুঝিয়ে দেবে প্রেমের প্রতি আপনি কতটা বিশ্বস্ত। প্রিয়জনকে আপনার জড়ানোর কায়দাই বুঝিয়ে দেবে আপনি তাকে কতটা ভালোবাসেন এবং তাকে আপনি সমস্ত বিপদের থেকে কতটা আগলে আগলে রাখেন।
ফেব্রুয়ারি ১৩- কিস ডে
একটি ভালোবাসার সম্পর্কের মধ্যে একটুকু ছোঁয়ার জন্য আকুলি-বিকুলি করে উঠে মন। সেই ছোঁয়াটুকুর মধ্যে থাকে পরম মমতা। বিশ্বস্ততা। ভালোবাসার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো চুমু বা কিস। প্রেমের সম্পর্কে অজস্র কথা যা প্রকাশ করতে পারে না তা সহজভাবে বুঝিয়ে দিতে পারে একটি আলতো চুমু।
ফেব্রুয়ারি ১৪- ভ্যালেন্টাইন ডে
বছরজুড়ে ভালোবাসা চললেও দিনটি যেন একটু বেশি করেই ভালোবাসার। এদিনে নিজের ভ্যালেন্টাইনকে প্রপোজ করা, বিভিন্ন উপহারের পাশাপাশি লাল গোলাপ দেওয়া, তাকে নিয়ে ঘুরতে বের হওয়াসহ নানা কর্মকাণ্ডে মেতে ওঠেন তরুণ-তরুণীরা।





Post a Comment