রিকশায় নেই সেই অলংকরণ

 


ODD বাংলা ডেস্ক: পরিবহনের একটি সহজ মাধ্যম রিকশা। ভারতে খুবই জনপ্রিয় এবং পরিচিত যান এটি। বিশেষত ঢাকায়। পরিবেশ-বান্ধব এই বাহনের ভাড়াও আম-জনতার সাধ্যের মধ্যেই থাকে। দেশের রাজধানী ঢাকাকে বলা হয় ‘রিকশার শহর’। এই শহরের ছোটো-বড়ো রাস্তায় রংবেরং-এর রিকশা দেখে চোখ জুড়িয়ে যায়। তবে বিগত কয়েক দশক আগেও রিকশার যে নকশা চোখে পড়ত তা আজ আর দেখা যায় না সহজে। এক কথায় বলাই চলে, নেই সেই রিকশার অলংকরণ।  


বিশ্বে রিকশার প্রথম প্রচলন হয়েছিল জাপানে। কলকাতায় ১৯১৪ সালে প্রথম রিকশা পরিবহনের ছাড়পত্র পায়। তার আগেই মিয়ানমারে রিকশা ছড়িয়ে পড়েছিল। মিয়ানমার থেকে চট্টগ্রামে রিকশার প্রচলন হয়। আর ১৯৩০-এর দশকে পূর্ববঙ্গে রিকশা এক গুরুত্বপূর্ণ যানে পরিণত হয়। তবে পূর্ববঙ্গে রিকশায় অলংকরণ শুরু হয় মোটামুটি ৫০-এর দশকে।


১৯৪৭-এ দেশভাগের পর সেখানে শিল্পচর্চার বেশ কিছু অপ্রাতিষ্ঠানিক ধারা গড়ে ওঠে। যেমন, সিনেমার ব্যানার পেইন্টিং, রিকশা পেইন্টিং, ট্রাক পেইন্টিং। ৬০-এর দশকে রিকশায় অলংকরণ পূর্ব পাকিস্তানের শহুরে শিল্পের মর্যাদা পায়। রিকশায় অলংকরণ করে বিখ্যাত হন আর কে দাশ, আলি নূর, দাউদ উস্তাদ, আলাউদ্দিনের মতো শিল্পীরা। এদের মধ্যে অনেকেই অন্য পেশা ছেড়ে পুরোপুরি রিকশা অলংকরণের কাজে আত্মনিয়োগ করেন।


ভারতে রিকশার অলংকরণে বিষয়ের বৈচিত্র্য সবাইকে মুগ্ধ করে। প্রাকৃতিক নানান দৃশ্য, পশুপাখি, ফুল-ফল, শহরের দৃশ্য, গ্রামের জীবনযাত্রা, সিনেমার নায়ক-নায়িকা, ধর্মীয় গল্প, কিংবদন্তি, রাজনৈতিক ঘটনা, মুক্তিযুদ্ধ – অনেক কিছুই রিকশার ছবিতে উঠে আসে। সত্তরের দশকের মাঝামাঝি রিকশায় মানুষের ছবি আঁকা নিষিদ্ধ হলে শিল্পীরা অন্য সব বিষয় নিয়ে অসাধারণ সব ছবি আঁকতে থাকেন। স্কুল ব্যাগ কাঁধে খরগোশ ছানা, শিয়াল ট্রাফিক পুলিশ – এরকম ছবিতে রিকশা-শরীর ভরে ওঠে।


ভারতের রিকশা শিল্পের খ্যাতি বিশ্বের দরবারেও পৌঁছে গেছে। দুনিয়ার বিভিন্ন প্রান্তে ভারতের রিকশা নিয়ে আরো বেশ কিছু প্রদর্শনী আয়োজিত হয়। নানা দেশের ক্রেতারা ছবি আঁকা রিকশা নিয়ে যান ভারতথেকে।


যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে এদেশের গ্রামাঞ্চলেও রিকশা পরিষেবা যথেষ্ঠ সহজলভ্য। তবে, এখন উন্নত প্রযুক্তির যুগে হাতে আঁকা অলংকরণের কদর কমে গেছে। অনেকে রেক্সিন গ্রাফিক্স করেই রিকশা সাজান। এরই মধ্যেও কেউ কেউ এখনও ভারতের ঐতিহ্যবাহী শিল্পমাধ্যমটিকে বাঁচিয়ে রেখেছেন নিরবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.