অমিতাভ বচ্চনের জীবনের এই ৩ টি বড় ভুল, যা ভেবে আজও পান লজ্জা
ODD বাংলা ডেস্ক: আমাদের বলিউড ইন্ডাস্ট্রি সবথেকে বড় অভিনেতা যদি কাউকে বলা হয় তিনি হলেন অমিতাভ বচ্চন। এই বয়সেও সমানভাবে তিনি সকলকে মনোরঞ্জন করে চলেছেন। অমিতাভ বচ্চনের সম্পর্কে যাই বলা হয় খুব কম হবে। নিজের অভিনয় দক্ষতা, অসাধারণ কর্ম ক্ষমতা, যোগ্যতার দ্বারা নিজের ব্যক্তিত্ব গড়ে তুলেছেন তিনি।
কিন্তু কথাতেই আছে, মানুষ মাত্রই ভুল হয়। আমাদের এই জগতে কেউ পারফেক্ট নয়। বিগ বি আমাদের একাধিক দুর্দান্ত সিনেমা উপহার দিলেও তিনি নিজের জীবনে এমন কিছু ভুল করেছেন যা করে তিনি নিজে অনুশোচনা করেছেন। চলুন জেনে নেওয়া যাক অমিতাভ বচ্চন কোন কোন ভুলের জন্য আজও অনুশোচনা করে চলেন।
অসাধারণ কিছু সিনেমা যেমন তিনি আমাদের উপহার দিয়েছেন তেমন কিছু বি গ্রেড সিনেমাও তিনি করেছেন, যেখানে সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেতাকে। কিন্তু একসময় এই সমস্ত সিনেমাতে অভিনয় করার জন্য আক্ষেপ প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। পরবর্তী সময় নিজের এমন দৃশ্য দেখে নিজেই যে ভীষণ বিব্রতবোধ করেন অমিতাভ বচ্চন সেখানেও তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন।
অভিনয় জগতে সাফল্য অর্জন করার পর রাজনীতির মঞ্চে পা রেখেছিলেন অমিতাভ বচ্চন এবং সেটি তার জীবনের অন্যতম বড় ভুল বলে মনে করেন তিনি। আজও এই ভুলের জন্য তিনি অনুতপ্ত। রাজীব গান্ধীর নির্দেশে রাজনীতিতে পদার্পণ করেছিলেন অমিতাভ বচ্চন। হতে চেয়েছিলেন বড় রাজনীতিবিদ। চলচ্চিত্রের পাশাপাশি তিনি চেয়েছিলেন রাজনীতির ক্যারিয়ারে নিজেকে ব্যস্ত রাখতে কিন্তু রাজনীতিতে প্রবেশ করার পর বেশকিছু কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে পড়ে এবং তিনি নিজেকে সরিয়ে ফেলেন রাজনীতির কেন্দ্র থেকে। পরবর্তী সময়ে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছেন চলচ্চিত্র জগতে।





Post a Comment