১১ বছর পর হারানো দাঁতের পাটি ফিরে পেলেন বৃদ্ধ
ODD বাংলা ডেস্ক: ছাতা কিংবা কলম হারানো সাধারণ বিষয়। কিন্তু নকল দাঁত হারানোর ঘটনা সরাচর দেখা যায় না। তারপরও নিজের নকল দাঁতের পাটি হারিয়ে ফেলেছিলেন এক বৃদ্ধ। তবে চমকের এখানেই শেষ নয়। ১১ বছর আগে হারানো সেই নকল দাঁত ফিরে পেয়ে রীতিমতো ‘হাঁ’ হয়ে গেছেন তিনি।
পল বিশপ নামে এক ব্যক্তি স্পেনে ঘুরতে গিয়ে সাধের দাঁতের পাটি হারিয়ে ফেলেছিলেন। তিনি ম্যানচেস্টারের বাসিন্দা। বন্ধুকে নিয়ে হন্য হয়ে হারানো দাঁতের পাটি খুঁজেছেন। তবে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত হাল ছেড়ে দেন।
তবে দীর্ঘ ১১ বছর পর সেই হারানো দাঁতের পাটি ফের ফিরে এলো তার কাছে। তাও সেই সুদূর স্পেন থেকে ডাক যোগে। প্রিয় দাঁতের পাটি পেয়ে আপ্লুত ৬৩ বছর বয়সী পল বিশপ। সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য! আমি ভাবতেই পারছি না।’
জানা যায়, ২০১১ সালে স্পেনে ঘুরতে গিয়েছিলেন পল বিশপ। উঠেছিলেন একটি রিসর্টে। স্পেনের জনপ্রিয় একটি রিসর্টে উঠেছিলেন। একদিন রাতে বেড়াতে বেড়িয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। একটি বিনে বমি করেন।
সম্ভবত তখনই অসাবধানবশত, তার দাঁতের পাটি খুলে যায়। যদিও প্রথমে তা বুঝতে পারেননি তিনি। পরের দিন যখন বন্ধুদের সঙ্গে পরবর্তী গন্তব্যের দিকে রওনা হলেন, তখনই এক বন্ধু পলকে তার নকল দাঁতের বিষয়টি জিজ্ঞাসা করেন। তখনই হুঁশ ফেরে। বন্ধুকে সঙ্গে নিয়ে নকল দাঁতের সন্ধানে অনেক খুঁজেছেন। কিন্তু পাননি।
সম্প্রতি ম্যানচেস্টারের স্টালিব্রিজের বাড়ির ঠিকানায় পলের কাছে একটি পার্সেল আসে। সেই পার্সেল খুলতে গিয়ে চক্ষু চড়কগাছ বৃদ্ধের। কেননা, ঐ পার্সেলের মধ্যেই ছিল, হারিয়ে যাওয়া দাঁত। দাঁতের পাটির সঙ্গে থাকা একটি চিরকূটে স্পেন কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ‘জঞ্জালের স্তুপ থেকে নকল দাঁতের পাটির খোঁজ মিলেছে।
ঐ দাঁত থেকে পলের ডিএনএ নমুনা নেয় স্পেনের কর্তৃপক্ষ। ব্রিটিশ রেকর্ড থেকে নমুনা ম্যাচ করা হয়। এরপর ঐ রেকর্ড থেকে তার ঠিকানা নিয়ে দাঁত পোস্ট করে দেয় স্প্যানিশ কর্তৃপক্ষ। এই দাঁত ফিরে পাওয়াকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন পল।





Post a Comment