সাবেক প্রেমিকার নামে তেলাপোকার নামকরণ করার সুযোগ
ODD বাংলা ডেস্ক: ভাবুন তো… কোনো তেলাপোকার নাম আর আপনার প্রাক্তনের নাম একই! তবে কেমন হবে? ভালোবাসা দিবস উপলক্ষে তেলাপোকার নামে সাবেক প্রেমিক-প্রেমিকার নাম রাখার ব্যতিক্রমী এক কার্যক্রম চালু করেছে একটি চিড়িয়াখানা।
ভ্যালেন্টাইনস ডে উদযাপনের অংশ হিসেবে ইংল্যান্ডের টেক্সাসের এক চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের দর্শনার্থীদের সাবেক প্রেমিক বা প্রেমিকার নামে চিড়িয়াখানার আরশোলা বা তেলাপোকার নামকরণ করার সুযোগ দিচ্ছে। ‘নেম এ ককরোচ’ নামের এই কার্যক্রমে শুধু সাবেক প্রেমিক-প্রেমিকাই নয়, তেলাপোকার নাম রাখা যাবে রাজনীতিবিদদের নামেও।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিড়িয়াখানায় মিরক্যাটের বেষ্টনির মুখে লেখা থাকবে নামকরণ হওয়া সেই সব সাবেক প্রেমিক বা প্রেমিকার নাম, পরে যা সামাজিক মাধ্যমে পোস্ট করা হবে। এরপর মিরক্যাট নামে এক ধরনের বনবিড়ালের খাদ্য বানানো হবে সেসব তেলাপোকাকে।
নামগুলো লেখা হবে ‘রোচ বোর্ড’ নামের এক বিশেষ বোর্ডে। ভালোবাসা দিবসে উন্মোচন করা হবে সে বোর্ড। এর জন্য গুণতে হবে দেড় ইউরো। তবে শুধু নামই নয়, বেনামি হিসেবে দেয়া যাবে বিভিন্ন বার্তাও। মূলত চিড়িয়াখানার রক্ষণাবেক্ষণের খরচের জন্যই নেয়া হয়েছে এ উদ্যোগ।
হেমসলে কনজারভেশন সেন্টারের কর্মকর্তা হেনরি উইডোন, এ বছর আমরা এ কার্যক্রম পরিচালনার কথা চিন্তা করিনি। তবে, এমন অনেকেই রয়েছে যারা সাবেক প্রেমিক-প্রেমিকার নামে তেলাপোকার নাম রাখতে যায়। তাই, বাধ্য হয়েই এটি আবার চালু করছি। আশা করছি, ভালোবাসা দিবস পর্যন্ত কয়েক হাজার নাম পাবো আমরা।
এর মধ্যেই দেড় হাজার মানুষ এতে অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এখনো বহু মানুষ অংশ নেবার আগ্রহ প্রকাশ করে লিখছেন। এর মধ্যে অনেকেই যুক্তরাষ্ট্রের বাইরে থেকে এমনকি জার্মানি এবং অস্ট্রেলিয়া থেকেও আবেদন করছেন। ইতোমধ্যে এই আয়োজন নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে টুইটারেও।





Post a Comment