কোকোনাট মিল্ক টি বানানোর রেসিপি

 


ODD বাংলা ডেস্ক: ঠাণ্ডা-কাশিতে তো বটেই এমনকি করোনায়ও উপকারী চা। এমনই এক চায়ের রেসিপি দিয়েছেন অসিত কর্মকার সুজন।

কোকোনাট মিল্ক


উপকরণ


নারকেল ১টি, জল ৩ কাপ, চা-পাতা ৩ চা চামচ, এলাচ ২টি, চিনি স্বাদমতো।


যেভাবে তৈরি করবেন


১. কোরানো নারকেল ১ কাপ জলসহ ব্লেন্ড করে ছেঁকে নারকেলের দুধ আলাদা করে নিন।


২. প্যানে ২ কাপ জল, নারকেলের দুধ ও এলাচ দিয়ে জ্বাল দিন। ফুটে এলে চা-পাতা দিয়ে আরো কিছুক্ষণ জ্বাল দিন।


৩. কিছুটা ঘন হয়ে এলে নামিয়ে চিনি মিশিয়ে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.