প্রায় ৪৭ ঘণ্টা ধরে চুম্বনরত দম্পতির বিশ্বরেকর্ড
ODD বাংলা ডেস্ক: চুম্বনেই ভালোবাসার প্রকাশ। চুম্বনই যেন ভালোবাসার প্রতীক। চুম্বনকে ঘিরে প্রতিবছর ১৩ ফেব্রুয়ারি বিশ্বে পালিত হয় কিস ডে। দিনটির বিশেষত্ব হলো প্রিয়জনকে চুম্বনের মাধ্যমে ভালোবাসার গভীরতা বোঝান।
প্রিয়জনকে চুম্বন করা স্বাভাবিক একটি বিষয়। তবে টানা দুই দিনেরও বেশি সময় ধরে চুম্বন করার বিষয়টি অবিশ্বাস্য বটে। জানলে অবাক হবেন, এমনই এক ঘটনা ঘটিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখান এক থাই দম্পতি। হাসপাতালের নিরাপত্তারক্ষী এককাচাই তিরানারত (৪৪) ও গৃহবধূ লাকসানা (৩৩) এই দীর্ঘ চুম্বনে জয়ী হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।
বিশ্বের সবচেয়ে দীর্ঘতম চুমুর তালিকায় ২০১১ সালে তাদের নাম ওঠে। বিগত ১০ বছরেও তাদের নাম তালিকা থেকে কাটতে পারেনি অন্য কেউ। টানা ৪৬ ঘণ্টা ২৪ মিনিট ধরে তারা চুম্বনরত ছিলেন।
২০১১ সালে থাইল্যান্ডের পাতায়াতে ভ্যালেন্টাইনস ডেতে আয়োজিত ‘রিপলিস বিলিভ ইট অর নট’ প্রতিযোগিতায় এই দম্পতি অংশগ্রহণ করে জয়ী হন।





Post a Comment