লেবুর খোসা কাজে লাগানোর কয়েকটি উপায়

 


ODD বাংলা ডেস্ক:  লেবুর খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। এমনকি খাবারেও ব্যবহার করা যায় পুষ্টিগুণে অনন্য লেবুর খোসা। জেনে নিন লেবুর খোসা কাজে লাগানোর কিছু উপায় সম্পর্কে।


পেঁয়াজ বা রসুন কাটার পর হাত থেকে গন্ধ যেতে চাইছে না? এক টুকরো লেবুর খোসা ঘষে নিন হাতে।


কাপড় থেকে হলদে দাগ ওঠাতে চাইলে কয়েক ফোঁটা লেবুর রস ছিটিয়ে খোসা দিয়ে ঘষে রোদে দিন। এভাবে কয়েকবার করলে দাগ উঠে যাবে।


ঘামের দাগ দূর করতে বগলের নিচে ঘষে নিন লেবুর খোসা।


লেবুর খোসা কুচি করে পানীয় অথবা তরকারিতে মিশিয়ে নিতে পারেন।


কাটিং বোর্ডের গন্ধ দূর করতে সামান্য লবণ ছড়িয়ে এক টুকরো লেবুর খোসা ঘষে নিন।


সিংক বা বাথটাব পরিষ্কার করতে লেবুর খোসার সাহায্য নিতে পারেন।


ওভেনের ভেতরে থাকা গন্ধ দূর করতে একটি বাটিতে জল ও লেবুর খোসা নিয়ে গরম করে নিন।


দাঁত ঝকঝকে করতে লেবুর খোসা ঘষে নিন দাঁতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.