নোরা, পুস্পার মতো আর একই ভুল করতে চাই না

 


ODD বাংলা ডেস্ক: পুস্পা ছবিটির আলোচিত আইটেম সংয়ে পারফর্মের জন্য প্রথমে নোরা ফাতেহকে অফার করা হয়েছিল। কিন্তু তিনি রাজী হননি। কারণ তার ম্যানেজারসহ কাছের মানুষ দক্ষিণী ছবিতে কাজ না করার পরামর্শ দিয়েছিলেন।


এদিকে বহুল আলোচিত বলিউড সিনেমা ‘কেজিএফ ২’। সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলতে আসছে ২ এপ্রিল। এ বছর ভক্তদের বড় ধামাকা উপহার দিবে সিনেমাটি। সিনেমাতে আছেন দক্ষিণী অভিনেতা যশ, বলিউড সঞ্জয় দত্ত ও রাভিনা ট্যান্ডন। এরইমধ্যে সিনেমার আইটেম গান নিয়ে চলছে বেশ আলোচনা। কে থাকছেন গানে?


বলিপাড়ায় শোনা যাচ্ছে আইটেম গানে থাকছেন বলিউডের অন্যতম সুন্দরী ও বেলি ড্রান্সার নোরা ফাতেহি। এর আগে ‘কেজিএফ ১’- এ একটি আইটেম গান ছিল ত্রিদেবের ‘গালি গালি মে ফিরতা হ্যায়’। এতে যশের সঙ্গে ভক্ত মাতিয়েছেন মৌনি রায়। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, ‘শোলে’- এর চিরসবুজ গান ‘মেহবুবা মেহবুবা’ ‘কেজিএফ টু- তে রিমেক হয়েছে। এতে নোরা ফাতেহি থাকবেন। নোরা গণমাধ্যমকে অকপটেই স্বীকার করেছেন যে, পুস্পার মতো একই ভুল আর করতে চাই না।’


নোরা মানেই বক্স অফিসে ঝড় বয়ে যাওয়ার মতো। যদিও এটি সম্পর্কে নোরা অফিসিয়ালি কিছু বলেননি। তবে শোনা যায়, নোরা গত বছর হায়দ্রাবাদে গানটির শুটিং করেছিলেন। গানটি ভালোবাসা দিবসে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ টু’ প্রকাশ পাবে ১৪ এপ্রিল ২০২২। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.