শুধুমাত্র এই কারণের জন্যই শাহরুখ খানকে বিয়ে করার পরও মুসলিম ধর্ম গ্রহণ করেননি গৌরী
ODD বাংলা ডেস্ক: বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খান বহুবার ব্যক্তিগত কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। তিনি বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা। আজও যুবক-যুবতীরা প্রেমে পড়লে শাহরুখ খানের অভিনীত সিনেমার গান ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না। এমতাবস্থায় শাহরুখ খানের নিজের ব্যক্তিগত জীবনে প্রেম কিন্তু এসেছিল একেবারে অন্য ভাবে। শাহরুখ খানের স্ত্রী গৌরী ছিলেন হিন্দু, ফলে প্রথম দিকে এই প্রেম প্রত্যেকের ক্ষেত্রে মেনে নেওয়া কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তবে সমস্ত ঝড়ঝঞ্জা পেরিয়ে আজ এতগুলো বছর একসাথে কাটিয়ে দিলেন শাহরুখ-গৌরি।
১৯৯১ সালে ২৫ অক্টোবর হিন্দু ধর্ম মতে বিয়ে করেছিলেন শাহরুখ খান এবং গৌরী। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না বিয়ের পর কখনোই ধর্ম পরিবর্তন করেননি গৌরি খান। এই বিষয়ে যখন কফি উইথ করণ’-এ প্রশ্ন করা হয় গৌরি খানকে তখন তিনি জানান, শাহরুখ খানের ধর্মকে তিনি বিশেষভাবে সম্মান করেন। কিন্তু তার মানে এই নয় যে তিনি ধর্ম পরিবর্তন করে ফেলবেন।
গৌরি খান আগে জানিয়েছিলেন, তাঁর এবং শাহরুখ খানের মধ্যে একটি বোঝাপড়া রয়েছে। তাঁরা একে অপরের ধর্মকে সম্মান করেন। কিন্তু কখনোই নিজেদের ধর্মকে হেয় করেন না। এই বোঝাপড়া রয়েছে বলেই আজ এত বছর তাঁরা একসঙ্গে একে অপরের পাশে দাঁড়াতে পেরেছেন।
বিয়ের পরেও গৌরী খানের এই ধর্ম না পাল্টানোর ঘটনাকে কেন্দ্র করে বহুবার প্রশ্ন উঠেছিল। কিন্তু কফি উইথ করণ’-এ গৌরী খানের এই মন্তব্য শুনে অনেকেই গৌরী খানকে সমর্থন করেছিলেন এবং এই বিষয়ে সহমত পোষণ করেছিলেন।





Post a Comment