বলিউডের নায়কদের ছেড়ে ভিলেনদের প্রেমে পড়েছেন এই সুন্দরীরা, তিন নম্বরে‌র স্বামী তো বলিউডের সবচেয়ে বড় ভিলেন



 ODD বাংলা ডেস্ক: আমরা সিনেমার পর্দায় যে সমস্ত ভিলেনকে দেখে থাকি, আমাদের মনে হয় সাধারন জীবনেও তাঁরা একই রকম। কিন্তু এটি যে একেবারেই ঠিক নয় তা অনেক সময় অনেক সাক্ষাৎকারে আমরা শুনতে পেয়েছি। আমরা জানতে পেরেছি শুধুমাত্র পর্দায় অভিনয় দেখে এই সমস্ত অভিনেতাদের সাথে কিভাবে মানুষ খারাপ ব্যবহার করে থাকে। তবে ওই যে বলি, রতনে রতন চেনে। আর ঠিক সেই কারণে পর্দার ভিলেনের পেছনের ভালো মানুষটিকে চিনে তাকে সারাজীবনের জন্য নিজের জীবন সাথী হিসেবে বেছে নিয়েছেন এই নারীরা। চলুন জেনে নেওয়া যাক কোন কোন মহিলা বিয়ে করেছেন পর্দার ভিলেন কে।


আশুতোষ রানা-রেনুকা শাহানে: রেনুকা শাহানে যখন আশুতোষ রানার প্রেমে পড়েছিলেন তখন আশুতোষ রানা বিপদজনক ভিলেনের অভিনয় করেছিলেন। অন্যদিকে রেনুকা বলিউডের সুপারহিট সিনেমা হাম আপকে হে কন, সিনেমায় অভিনয় করেছিলেন বৌদির ভূমিকায়। ২০০১ সালে আশুতোষ রানাকে বিয়ে করার পর অভিনয় জগৎ থেকে সরে এসেছিলেন রেনুকা।


শক্তি কপুর এবং শিবাঙ্গী কপুর: অভিনেতা শক্তি কাপুরের আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই। এই অভিনেতা নিজের ফিল্ম ক্যারিয়ারে বহু সিনেমা উপহার দিয়েছেন আমাদের সকলকে। অভিনয় চলাকালীন তিনি গায়ক শিবাঙ্গী কোলাপুরির প্রেমে পড়ে যান। কিছুদিন একে অপরের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ থাকার পর ১৯৮২ সালে শক্তি কাপুর শিবাঙ্গী কোলাপুরিকে বিয়ে করেন।


গুলশান গ্রোভার এবং কাশিপ: গুলশান গ্রোভার তার চলচ্চিত্র ক্যারিয়ারে বহু সিনেমা আমাদের উপহার দিয়েছেন। দুর্দান্ত অভিনয় করে মানুষের মন জয় করে নেওয়া এই অভিনেতা দুটি বিয়ে করলেও কোনটি বেশি দিন টেকেনি।


পরেশ রাওয়াল এবং স্বরূপ সম্পাথ: ভিলেন চরিত্রে অভিনয় করলেও পরেশ রাওয়াল সবথেকে জনপ্রিয় কমেডি চরিত্রে। তবে দিলওয়ালে সিনেমাতে মামার চরিত্র অসাধারণ অভিনয় করেছিলেন তিনি। এই সিনেমায় অভিনয় করেই মানুষের থেকে সাধুবাদ পেয়েছিলেন পরেশ রাওয়াল। ১৯৪৭ সালে পারেশ রাওয়াল স্বরূপ সম্পর্কে বিয়ে করেন এবং একসঙ্গে জীবন শুরু করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.