কোটি কোটি টাকা দেনার দায়ে দুবে রয়েছেন অভিনেতা সানি দেওল, সম্পত্তির নামে রয়েছে মাত্র কয়েক কোটি টাকা! জানুন মোট সম্পত্তির পরিমাণ

 


ODD বাংলা ডেস্ক: ঢাই কিলো কা হাত, এবার পড়তে চলেছে রাজনীতির মঞ্চে। ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত অ্যাকশন হিরো সানি দেওল বর্তমানে দুটি বিষয়ের জন্য খবরের শিরোনামে উঠে এসেছেন। প্রথমটি হলো বহু বছর পর গাদার সিনেমার সিক্যুয়েল রিলিজ হতে চলেছে, দ্বিতীয় ব্যাপারটি হলো সানি দেওল প্রবেশ করতে চলেছেন রাজনীতির মঞ্চে। জানা গেছে, পাঞ্জাব নির্বাচনে গুরুদাসপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ধর্মেন্দ্র পুত্র। এখন দেখার বিষয় বলিউড ইন্ডাস্ট্রিতে অসামান্য সাফল্যের পাশাপাশি তিনি রাজনীতিতে নিজের সাফল্য ধরে রাখতে পারেন কিনা।


১৯৮৩ সালে “বেতাব” চলচ্চিত্র দ্বারা বলিউডে প্রবেশ করেছিলেন সানি দেওল। বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি উপহার দিয়েছিলেন একের পর এক সুপারহিট সিনেমা। তবে বর্তমানে তিনি ভীষণভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং তাঁর সম্পত্তিও নাকি শেষের দিকেই। জানলে অবাক হয়ে যাবেন, বর্তমানে সানি দেওলের কোটি টাকা দেনা বাজারে। সম্প্রতি নির্বাচন কমিশন সানি দেওলের সম্পত্তির বিবরণ চাওয়ায় এই কথা প্রকাশ্যে এসেছে।


এই বিবরণের ভিত্তিতে জানা গেছে, সানি দেওলের স্ত্রীর ঋণ রয়েছে প্রায় ৫৩ কোটি টাকা, সানি দেওলেরও কয়েক কোটি টাকার ঋণ রয়েছে। সানি দেওল দু কোটি টাকার একটি ফ্ল্যাটে থাকেন। বর্তমানে সানি দেওলের সম্পত্তির পরিমাণ মাত্র ৮৩ কোটি টাকা। একসময় সানি দেওলকে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ধনী অভিনেতা হিসাবে বিবেচনা করা হতো। কিন্তু সময়ের সাথে সাথে তার সম্পত্তির পরিমাণ কমতে থাকে।


আগামী দিনে রাজনীতির মঞ্চের হাত ধরে অথবা বলিউড ইন্ডাস্ট্রি হাত ধরে তিনি আরও একবার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন কিনা তা দেখা সময় অপেক্ষা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.