মালাইকা আরোরা কে মা বলে নয় বরং এই নামে ডাকেন ছেলে আরহান, যা শুনে বদলে যেতে পারে মা ছেলের সম্পর্ক

 


ODD বাংলা ডেস্ক: বলিউডে খান পরিবারের বড় বধূ ছিলেন মালাইকা অরোরা খান। সেলিম খানের বর পুত্র আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। দীর্ঘদিন সংসার করার পর আরবাজ খান এবং মালাইকা অরোরা খান আলাদা থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। বর্তমানে মালাইকা আরোরা অর্জুন কপুরের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন। অন্যদিকে আরবাজ খানও নিজের জীবনে অন্য এক নারীকে খুঁজে নিয়েছেন।


এত কিছুর মধ্যেও আরবাজ খানের পুত্র আরহান খানের সঙ্গে কিন্তু বেশ ভালই সম্পর্ক রয়েছে পিতা মাতার। বর্তমানে তিনি থাকেন মালাইকা আরোরার সঙ্গে। পিতা এবং মাতার সঙ্গে সমান ভাবে সময় ভাগ করে বসবাস করেন আরহান খান। কিন্তু ওই যে বলে মায়ের কাছে ছেলের ভালোবাসা অমূল্য। তাই মালাইকার সঙ্গেই বেশিরভাগ থাকেন আরহান।


সম্প্রতি একটি রিয়েলিটি শো এর মঞ্চে বিচারক হিসেবে এসেছিলেন মালাইকা অরোরা খান। সেখানে ছেলের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি জানান, ছেলের সঙ্গে সম্পর্ক পুরোটাই বন্ধুত্বের। তিনি তাঁর ছেলেকে স্নেহ করেন কিন্তু তার ছেলে তাঁকে “ভাই” বলে ডাকেন।


এই “ভাই” সম্বোধন আমরা সাধারনত বন্ধুকে করে থাকি কিন্তু অভিনেত্রীর ছেলে তাঁকে এই সম্বোধন করে থাকেন। এই কথা থেকে আরো একবার স্পষ্ট হয়ে যায়, অভিনেত্রীর সঙ্গে তাঁর ছেলের সম্পর্ক পুরোটাই বন্ধুত্বের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.