শুধু আল্লু অর্জুন নয়, তার গোটা পরিবার করছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব
ODD বাংলা ডেস্ক: ব্লকবাস্টার সিনেমা পুষ্পার হাত ধরে রীতিমতো বলিউড ইন্ডাস্ট্রিতে পাকাপাকিভাবে স্থান করে ফেললেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। হিন্দিতে এই প্রথম চলচ্চিত্র তাঁর, প্রথম চলচ্চিত্র দিয়ে রীতিমত ছক্কা হাঁকিয়ে দিয়েছেন আল্লু অর্জুন। আজ আমরা এই অভিনেতার পরিবারের সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাব যা এতদিন আপনাদের কাছে ছিল অজানা। অভিনেতা অভিনেতা নিজে নয় আরো বেশ কয়েকজন রয়েছে যারা সিনেমা ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরে কাজ করছেন।
আল্লু রামালিঙ্গা: আল্লু রামালিঙ্গা হলেন অভিনেতা আল্লু অর্জুনের দাদু, যিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত অভিনেতা ছিলেন।
আল্লু অরবিন্দ: অভিনেতার বাবা আল্লু অরবিন্দ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত শিল্পী ছিলেন এবং সিনেমায় অভিনয় করার পাশাপাশি তিনি অনেক চলচ্চিত্র নির্মাণ করেছেন।
আল্লু সিরিশ: অভিনেতার বড় ভাই আল্লু সিরিশ ইন্ডাস্ট্রির সুপরিচিত অভিনেতা।২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত গৌরবম, সিনেমার হাত ধরে তিনি অভিনয় জগতে প্রবেশ করেছিলেন।
চিরঞ্জীবী: যে অভিনেতাকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির ঈশ্বর বলা হয়, তিনিও কিন্তু আল্লু অর্জুনের পিসেমশাই। আল্লু অর্জুনের পিসি সুরেখা চিরঞ্জীবীকে বিয়ে করেছিলেন।আল্লু অর্জুনের এই পিসেমশাইয়ের অবদান যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতখানি তা আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না।
রামচরণ: অভিনেতা রামচরনের অভিনয় জগতে একটি বিশেষ পরিচিতি আছে। দুর্দান্ত অভিনয় অনেকবার মানুষের মন জয় করেছে। রামচরণ চিরঞ্জীবীর পুত্র, সম্পর্কে তিনি আল্লু অর্জুনের ভাই।
পবন কল্যাণ: বিখ্যাত অভিনেতা পবন কল্যাণ আল্লু অর্জুনের আত্মীয়। ১৯৯৬ সালে “আক্কাদা আম্মাই ইক্কাদা আব্বায়ে” সিনেমার মাধ্যম দিয়ে তিনি আত্মপ্রকাশ করেছিলেন।
বরুন তেজা: চিরঞ্জীবীর ছোট ভাই নগেন্দ্র বাবুর ছেলে বরুন তেজা একজন সুপরিচিত অভিনয় চিনি অনেকদিন ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন।
নীহারিকা কনীদেলা: নগেন্দ্র বাবুর কন্যা একজন বিখ্যাত অভিনেত্রী যিনি সিনেমার পাশাপাশি টিভি জগতের কাজ করেছেন। ২০১৬ সালে তাঁর এই যাত্রা শুরু হয়েছিল যা আজও অব্যাহত।
ধর্ম তেজ: আলু অর্জুনের কাকা বিজয় দুর্গার ছেলে, বিখ্যাত অভিনেতা ধর্ম তেজ। সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি।





Post a Comment