বিবি ক্রিমের কিছু অজানা ব্যবহার

 


ODD বাংলা ডেস্ক:  নারীরা তাদের সাজের অনুষঙ্গ হিসেবে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকেন। তার মধ্যে অন্যতম হচ্ছে বিবি ক্রিম। ঝটপট মেকআপ সারতে অনেকেই বিবি ক্রিম ব্যবহার করে থাকেন। কারণ সবসময় লম্বা সময় নিয়ে মেকআপ করা যথেষ্ট সময় থাকে না। তাই বলে যে একবারে সাধারণ সাজেই বের হতে হবে না নয়। সেক্ষেত্রে মিনিটেই কমপ্লিট সাজের জন্য বিবি ক্রিম জাদুর মতো কাজ করে।

এক্ষেত্রে যারা মেকআপ করতে জানে না, তাদের জন্যও মেকআপ করা সহজ করে দেয় বিবি ক্রিম। শুধুমাত্র বিবি ক্রিমের ব্যবহারেই আপনাকে দেখতে লাগবে চমৎকার। অনেকেই বিবি ক্রিম সম্পর্কে আজেন না। তাই চলুন জেনে নেয়া যাক বিবি ক্রিম আসলে কী? 


বিবি ক্রিমের বিবি অর্থ হলো ব্লেমিশ বাম বা বিউটি বাম। এটি মূলত হালকা টিন্টেড ময়েশ্চারাইজার। ত্বককে সুরক্ষিত রাখতে কাজ করে এই বিবি ক্রিম। ত্বককে মোলায়েম রাখার পাশাপাশি রোদ থেকেও রক্ষা করে। ময়েশ্চারাইজার ও ফাউন্ডেশনের কাজ একইসঙ্গে করে বিবি ক্রিম। এতে কোমল এবং দীর্ঘস্থায়ী। রুক্ষ ত্বকেও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন বিবি ক্রিম। জেনে নিন এর কিছু অজানা ব্যবহার-


ফাউন্ডেশন হিসেবে


হালকা ফাউন্ডেশন ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে ত্বকের উপর মেকআপের আলাদা প্রলেপ তৈরি হয় না। ফাউন্ডেশন ব্যবহার না করে এর বদলে বিবি ক্রিম ব্যবহার করতে পারেন। এতে আপনার ত্বক আরো মসৃণ দেখাবে।


এসপিএফ


রোদে বের হলে বেশি প্রয়োজন পড়ে এসপিএফের। ময়েশ্চারাইজার ব্যবহারের পর তার উপর এসপিএফ ব্যবহার করলে ত্বকের উপর মোটা আস্তরণ পড়ে। এসপিএফ ও ময়েশ্চারাইজার দুটোরই কাজ করতে পারে বিবি ক্রিম। বিবি ক্রিমে থাকে এসপিএফ।


প্রাইমার হিসেবে


মেকআপের ক্ষেত্রে প্রাইমারের গুরুত্ব জানেন নিশ্চয়ই। প্রাইমার হাতের কাছে না থাকলে বা ব্যবহার করতে না চাইলেও সমস্যা নেই। এর বদলে ব্যবহার করতে পারেন বিবি ক্রিম। এই ক্রিমকেই প্রাইমার হিসেবে লাগিয়ে নিতে পারেন। তারপর মেকআপ ব্যবহার করতে পারেন। এতে মেকআপ দীর্ঘ সময় থাকবে।


কনসিলার হিসেবে


আপনি কনসিলার ব্যবহার করতে না চাইলে তার পরিবর্তে বেছে নিতে পারেন বিবি ক্রিম। এই ক্রিম মুখের যেকোনো দাগছোপ ঢাকতে সাহায্য করে। ডার্ক সার্কেলসহ যেকোনো দাগছোপ ঢেকে ফেলে সাহায্য নেয়া যেতে পারে বিবি ক্রিমের। এটি ব্যবহার করলে আলাদা করে কনসিলার ব্যবহারের দরকার হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.