কার্তিন আরিয়ানকে বিয়ে করতে ২০ কোটি টাকা দিতে চাইলেন এক ফ্যান

Odd বাংলা ডেস্ক: অনুরাগীদের মন জয় করার কৌশল কার্তিক আরিয়ানের ভাল-ই জানা। সুঠাম শারীরিক গড়ন তথা সুদর্শন এই অভিনেতার মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়! খোদ নবাব-কন্যা সারা আলি খানও তাঁর প্রেমে পড়েছিলেন। কার্তিক-রূপে মুগ্ধ হয়ে তাঁর সঙ্গে ডেটে যেতে চেয়েছিলেন। তবে সেসব এখন অতীত হলেও, বলিউডের এই অভিনেতার জনপ্রিয়তা কিন্তু এখনও চূড়ান্ত। তার প্রমাণ আবারও মিলল। এক অনুরাগী প্রাকাশ্যেই সপাটে বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন কার্তিককে। তাও আবার কোটি টাকার বিনিময়ে। তারপর অভিনেতা যা বললেন, তাতেই নেটদুনিয়া সরগরম।

কার্তিক আরিয়ান এক মিষ্টি ভিডিও পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেখানেই এক মহিলা ভক্ত বলিউড তারকার উদ্দেশে প্রশ্ন ছোঁড়েন- ‘২০ কোটি টাকা দেব, আমাকে বিয়ে করবে?’ তার পরমুহূর্তেই কার্তিক ওই কমেন্টের উত্তরে লেখেন- “কবে?” রসিকতা করে অভিনেতার এমন উত্তর নজর কেড়েছে নেটিজেনদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.