সমীক্ষা: এই একটি পাতায় সারতে পারে আপনার নানা রোগ! জানাচ্ছে নতুন গবেষণা

 


ODD বাংলা ডেস্ক: একটি গাছের পাতা রান্নায় ব্যবহার করলে হরেক রোগ কমতে পারে। এমন কথা কি আগে শুনেছেন? না শুনে থাকলে জেনে নিন, সেই গাছটি সহজেই লাগানো যায় বাড়িতে। খুব বড় বাগান করারও দরকার নেই। ছোট ফ্ল্যাটে এক চিলতে বারান্দাতেও দিব্যি বেড়ে উঠতে পারে সে গাছ।


প্রাচীন সময় থেকেই নানা রোগ সারাতে ব্যবহৃত হয় কিছু ভেষজ। তেমনই একটি হল কারি পাতা। এই পাতায় প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, পটাশিয়াম, আয়রন এবং বিভিন্ন ধরনের ভিটামিন থাকে। বিশেষ করে পাওয়া যায় ভিটামিন এ, বি, সি এবং বি২। এই পাতাটি রান্নায় নিময়িত ব্যবহার করলে এ সব উপাদানের ঘাটতি তো পূরণ হয়ই, সঙ্গে বাড়ে রোগ প্রতিরোধশক্তি।


কোন কোন রোগ সারাতে কাজে লাগে এই পাতা?


১) চোখের সমস্যায় কাজে লাগে কারি পাতা। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ। দৃষ্টিশক্তি বাড়াতে যা অত্যন্ত উপকারী।


২) ডায়াবেটিসেও কাজে লাগে কারি পাতা। এই পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম। ফলে ডায়াবিটিসের রোগীরা নিয়মিত কারিপাতা খেলে রোগ থাকবে নিয়ন্ত্রণে।


ডায়াবেটিস মূলত: ‘রক্তে অনিয়ন্ত্রিত সুগার লেভেল’ হিসেবে চিহ্নিত একটি রোগ এবং এখন পর্যন্ত সাধারণত একে দুটিভাগে ভাগ করা হয় – টাইপ ১ এবং টাইপ ২।


কিন্তু সুইডেন এবং ফিনল্যান্ডের গবেষকরা মনে করছেন, তাঁরা ডায়াবেটিস সম্পর্কিত আরও জটিল একটি চিত্র খুঁজে পেয়েছেন এবং এর ফলে এই রোগ নিরাময়ে প্রত্যেক ব্যক্তিকে আলাদা চিকিৎসা দেয়ার বিষয়টি সামনে চলে আসতে পারে।


বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা ভবিষ্যতে ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করতে পারে, তবে চলমান চিকিৎসার ক্ষেত্রে পরিবর্তন আসতে হয়তো আরও সময় লাগবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.