রাশিয়ার মস্কো মেট্রো ২: শত চেষ্টাতেও এখানে আপনি প্রবেশ করতে পারবেন না! কেন জানেন?

ODD বাংলা ডেস্ক: বিশ্বের অন্যতম রহস্যময় ও গোপনীয় শহর হিসেবে পরিচিত রাশিয়ার মস্কো মেট্রো ২। এটি কেন রহস্যময় ও গোপনীয় শহর সে সর্ম্পকে সাধারণ মানুষের কোনো পরিষ্কার ধারণা নেই। স্পষ্ট করে বললে এটিই পৃথিবীর সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড সিটি। পুরো একটি শহর অথচ কারও জানা নেই, এখানে কারা থাকে, কী করে অথবা দেখতে কেমন ইত্যাদি।

তবে স্থানটির অস্তিত্ব মোটেও স্বীকার করে না রাশিয়ান সরকার। এ স্থানটি নিয়ে রাশিয়ার চরম গোপনীয়তা অনেককেই কৌতুহলী করে তোলে। ধারণা করা হয় রাশিয়ার গোপন তৎপরতাগুলোর অনেক কিছুই এখান থেকে পরিচালিত হয়। তাই রাশিয়ান সরকার কোনোমতেই চাইবে না পৃথিবীর কাছে সেগুলো প্রকাশ হয়ে পড়ুক। এ কারণে পুরো জায়গাটিকে কোনো প্রকার স্বীকৃতি না দিয়ে অস্তিত্বহীন করে রাখাটাই বুদ্ধিমানের কাজ মনে করছে কর্তৃপক্ষ। ধারণা করা হয় এই আন্ডারওয়ার্ল্ড সিটি তৈরি হয়েছিল স্টালিনের আমলে।

আর এখান থেকেই রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি তাদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে। আন্ডারওয়ার্ল্ড সিটির অস্তিত্বে বিশ্বাস করে এমন মানুষদের দাবি, এই আন্ডারওয়ার্ল্ড সিটি ক্রেমলিনের সঙ্গে এফএসবি হেডকোয়ার্টারের সংযোগ স্থাপন করে আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.