দানায় দানায় গুণ, তিসি-যাপন করলেই ডায়াবেটিস-ক্যানসারে মোক্ষম উপকার

 


ODD বাংলা ডেস্ক: ব্লাড প্রেশার থেকে সুগার। ডায়াবেটিস থেকে ক্যানসার। সব রোগের মহৌষধ তিসি। এক চামচ তিসিবীজে প্রচুর প্রোটিন। তিসি খান। তাহলেই হাজারো রোগ গায়েব।


তিসির লাড্ডু। মুখে দিলেই আহা। শুধুই কি লাড্ডু, হেঁশেলের মশলায় তিসি অন্যতম। তিসির তেলের গুণ বলে শেষ করা যাবে না। তিসি বীজ ফাইবার, ওমেগা থ্রি ও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের প্রধান উত্স।


তিসি-তে কী কী পুষ্টিগুণ রয়েছে?


১০০ গ্রাম তিসি বীজে রয়েছে ৫৩৪ ক্যালরি, ১৮.২৯ গ্রাম আমিষ, ২৭.৩ গ্রাম স্নেহ, ২৮.৮৮ গ্রাম শর্করা, ১.৬৪ মিলিগ্রাম থায়ামিন, ০.১৬১ মিলিগ্রাম রাইবোফ্লাভিন, ৩৯২ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, ৬৪২ মিলিগ্রাম ফসফরাস, ৮১৩ মিলিগ্রাম পটাসিয়াম, ৪.৩৪ মিলিগ্রাম জিঙ্ক, ০.১৭৪ মিলিগ্রাম ম্যাঙ্গানিজ, ৬ মাইক্রোগ্রাম ফলেট। সত্যি বলতে কী, এত পুষ্টিগুণ খুব কম খাবারেই আছে।


তিসির গুণ জেনে নিন-


ওজন কমায়- তিসির স্বাস্থ্যকর ফ্যাট ও আঁশ অনেকক্ষণ পেট ভরে রাখে। ফলে, কম খাবার খেলেও চলে। ওজন কমাতে প্রতিদিনের খাবার তালিকায় স্যুপ, স্যালাড ও যে কোনও পানীয়ের সঙ্গে কয়েক চা চামচ তিসিবীজ খাওয়া যেতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.