Holi Special Thandai: কীভাবে বানাবেন সুস্বাদু ঠান্ডাই, রইল রেসিপি


ODD বাংলা ডেস্ক: হোলির উৎসবে রঙের পাশাপাশি থাকে খাওয়া-দাওয়ার ফোয়ারা। আর যে পানীয়টি ছাড়া হোলির উৎসব ফিকে, সেটি হল ঠান্ডাই। জেনে নিন এর রেসিপি-

উপকরণ-
  • ২ থেকে  আড়াই কাপ- ফ্যাট যুক্ত দুধ
  • ৩-৪ চামচ- চিনি
  • ১/৪ কাপ- বাদাম
  • ২ চা চামচ– ব্লাঞ্চ করা এবং কুচি করা বাদাম
  • ১ চা চামচ– পোস্ত
  • ১ চা চামচ– মৌরি
  • ১০-১২ চা চামচ- কালো বা সাদা গোলমরিচ
  • ১/২ চা চামচ- শুকনো গোলাপের পাপড়ি বা ১/২ চা চামচ গোলাপের এসেন্স
  • ১/৮ চা চামচ– জাফরান
  • ৩-৪টা - এলাচ

প্রণালী-
  • চিনির সঙ্গে ফুল ফ্যাট দুধ ফুটিয়ে নিতে হবে এবং ১/৪ কাপ গরম দুধ আলাদা করে সরিয়ে রেখে করে ঠান্ডা হতে দিতে হবে।
  • বাদাম, পোস্ত, মৌরি, কালো গোলমরিচ, এলাচ, জাফরান গরম দুধে ৪৫ মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে, বা শুকনো গোলাপের পাপড়িও ব্যবহার করলে তাও ভিজিয়ে রাখতে হবে।
  • দুধের সঙ্গে মিশিয়ে একটা মসৃণ পেস্ট মতো করে নিতে হবে । ঠাণ্ডা দুধে পুরো পেস্টটা যোগ করে এবং ৪৫ মিনিটের জন্য ভালভাবে মিশে যেতে দিতে হবে।
  • মিশ্রিত দুধ ছেঁকে এতে বাদাম কুচি যোগ করে ভালভাবে মিশিয়ে নিতে হবে এবং পরিবেশন করার আগে পর্যন্ত ফ্রিজে রাখতে হবে। হয়ে গেলেই ঠান্ডা ঠান্ডা পরিবেশনের জন্য প্রস্তুত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.