যে কারণে হৃদরোগের ঝুঁকি বেশি ডায়াবেটিস রোগীদের
ODD বাংলা ডেস্ক: সময়মতো ঘুমানো আর নিয়মমতো খাওয়া সবই বদলে গেছে। বিশেষ করে করোনা মহামারিতে ঘরবন্দি জীবনের কারণে আমাদের জীবনবোধে এ পরির্বতন এসেছে, যা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। বিশেষ করে যারা কোনো না কোনো শারীরিক অসুস্থতায় আছেন তাদের জন্য বেশ হুমকিস্বরূপ।
বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা দিনের যে সময়টিতে নির্দিষ্ট খাবার খান তা তাদের স্বাস্থ্যের ওপর বড় এবং গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘দ্য জার্নাল অব ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজমে।
খাবারের সময়কাল জৈবিক ঘড়ির সঙ্গে সংগতি মেনে চলা উচিত। জৈবিক ঘড়ি হলো একটি প্রাকৃতিক, অভ্যন্তরীণ প্রক্রিয়া যা ঘুমনো আর ঘুম থেকে ওঠার চক্রকে নিয়ন্ত্রণ করে এবং প্রতি ২৪ ঘণ্টায় ফিরে ফিরে আসে। দিনের বিভিন্ন সময়ে নির্দিষ্ট খাবার খাওয়া হলে ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের উন্নতি দেখা যেতে পারে।
সকালে আলু, বিকেলে গোটা শস্য, সন্ধ্যায় সবুজ শাক এবং দুধ খাওয়া, সন্ধ্যায় কম প্রক্রিয়াজাত মাংস খাওয়া ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা বেশি দিন বাঁচেন।
ডায়াবেটিসের জন্য পুষ্টিবিষয়ক নির্দেশিকার পাশাপাশি খাবারের সঠিক সময় ও পরিমাণের বিষয়টিও মাথায় রাখতে হবে।
গবেষকরা জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি পরীক্ষার সমীক্ষা থেকে ৪ হাজার ৬৪২ জন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির হৃদরোগে মারা যাওয়ার ঝুঁকির আশঙ্কার বিষয়ে তথ্য বিশ্লেষণ করেন।
তাদের পরীক্ষায় দেখা গেছে, ডায়াবেটিসে আক্রান্ত যে ব্যক্তি সকালে আলু বা স্টার্চযুক্ত শাকসবজি খান, বিকেলে গোটা শস্য, গাঢ় সবুজ শাকসবজি এবং সন্ধ্যায় দুধ খান তাদের হৃদরোগে মৃত্যুর সম্ভাবনা কম। যারা সন্ধ্যায় প্রচুর পরিমাণে প্রক্রিয়াজাত মাংস খেয়েছেন তাদের হৃদরোগে মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।





Post a Comment