জেতার পরেও বিদায় মোহনবাগানের, ফাইনেল গেল এটিকে মোহনবাগান

Odd বাংলা ডেস্ক: হেরেও উল্লসিত হায়দরাবাদ এফসি। জিতেও বিমর্ষ এটিকে মোহনবাগান। জেতার দরকার ছিল অন্তত ৩ গোলের ব্যবধানে। কিন্তু জয় এল মাত্র ১ গোলে। ফলে এ বারে আর হিরো আইএসএল-এর ফাইনালে যাওয়া হল না গত বারের রানার্স আপ এটিকে মোহনবাগানের।

বুধবার ব্যাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে এটিকে মোহনবাগান ১-০ গোলে হারাল হায়দরাবাদ এফসিকে। কিন্তু শনিবার অনুষ্ঠিত প্রথম লেগে হায়দরাবাদ জিতেছিল ৩-১ গোলে। ফলে মোট গোলের বিচারে (৩-২) ফাইনালে চলে গেল হায়দরাবাদ এফসি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.