এবার রাজনীতিতে হরভজন সিং, রাজ্যসভায় মিলতে পারে পদ


ODD বাংলা ডেস্ক: ২২ গজের পর এবার নয়া অবতারে নামতে পারেন ভাজ্জি ওরফে হরভজন সিং। আম আদমি পার্টির (Aam Aadmi Party) তরফে তাঁকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর। কেবলমাত্র রাজ্যসভা আসনই নয়, হরভজন সিংয়ের (Harbhajan Singh) জন্য আরও চমক রেখেছে কেজরিওয়ালের দল। পঞ্জাবের ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে প্রাক্তন এই ভারতীয় বোলারের কাঁধে।

পঞ্জাবের ১৭তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ভগবন্ত মান। আর শপথ নিয়েই তাঁর কর্মসূচিগুলির তালিকায় প্রথমে রেখেছেন খেলাধূলার উন্নয়নের বিষয়টি। ভগবন্তের ঘোষণা, জলন্ধরে একটি স্পোর্টস বিশ্ববিদ্যালয় তৈরি করবে আপ সরকার।

পঞ্জাবে আপের অভূতপূর্ব জয়ের পর অরবিন্দ কেজরিওয়ালের দলকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল ভাজ্জিকে। একটি টুইট করে তিনি ভগবন্ত মানকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। হরভজন লিখেছিলেন, ''শুভেচ্ছা বন্ধু। তুমি পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছো শুনে আমি খুব খুশি।''

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.