‘মুক্তি’ পেলেন শিল্পা
ODD বাংলা ডেস্ক: অর্থ আত্মসাতের মামলা থেকে মুক্তি পেলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সোমবার মুম্বাইয়ের দায়রা আদালত এ অভিনেত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে দিয়েছেন। একই সঙ্গে তার বোন অভিনেত্রী শমিতা শেঠির বিরুদ্ধে আনা অভিযোগও নাকচ করে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
তবে আদালত জানিয়েছেন, দুই অভিনেত্রীর মা সুনন্দা শেঠির বিরুদ্ধে এই মামলা নিয়মমাফিক চলবে।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, অর্থ আত্মসাতের অভিযোগে আন্ধেরির একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সম্প্রতি তিনজনকে সমন জারি করেছিলেন। একটি অটোমোবাইল এজেন্সির মালিকের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়।
অভিযোগে উল্লেখ ছিল, ২০২১ সালে সুনন্দা ও তার স্বামী সুরেন্দ্রর কোম্পানিকে ২১ লাখ টাকা ঋণ দিয়েছিলেন, যা তারা পরিশোধ করেননি।
এদিকে আদালত জানিয়েছেন, কোম্পানির এমন কোনো নথি পাওয়া যায়নি, যা থেকে প্রমাণ হয় শিল্পা ও শমিতা এর অংশীদার। সে জন্য তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে মামলা থেকে রেহাই পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শিল্পা। তিনি নতুন করে ব্যস্ত হয়ে উঠেছেন বিভিন্ন টিভি আয়োজন নিয়ে।





Post a Comment