কোন খাবার খেলে কতটা ঘাম ঝরানো উচিত, জেনে নিন


ODD বাংলা ডেস্ক: স্যান্ডউইচ, পিৎজা, চিপস, চকলেট বার, কোমল পানীয় প্রভৃতি খাবার হচ্ছে জাঙ্ক ফুড। এসব খাবার আমাদের অনেকেরই দৈনন্দিন খাদ্য তালিকায় থাকে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে ক্যালরি থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যারা নিয়মিত জাঙ্ক ফুড খান, তাদের অবশ্যই ক্যালরি ঝরানো উচিত। কিন্তু কোন জাঙ্ক ফুড খাওয়ার পর ক্যালরি ঝরাতে কতক্ষণ শরীরচর্চা করা উচিত, তা আমাদের অনেকেরই অজানা।

ব্রিটেনের রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথ ২০১৭ সালে একটি তালিকা প্রকাশ করেছিল, যেখানে উল্লেখ রয়েছে জনপ্রিয় কিছু জাঙ্ক ফুড থেকে গ্রহণ করা ক্যালোরি ঝরানোর জন্য ঠিক কতক্ষণ হাঁটাহাঁটি বা জগিং করা উচিত।

উদাহরণস্বরূপ, আপনি যদি একটি বড় পিৎজার এক চতুর্থাংশ খান, যা ৪৪৯ ক্যালরি ধারণকারী, তাহলে আপনাকে এই ক্যালরি ঝরানোর জন্য ১ ঘণ্টা ২৩ মিনিট হাঁটা অথবা ৪৩ মিনিট দৌঁড়ানো প্রয়োজন। কিংবা যদি ২২৯ ক্যালরির সম্পন্ন একটি চকলেট বার খান, তাহলে এই ক্যালরি ঝরানোর জন্য আপনার ৪২ মিনিট হাঁটা অথবা ২২ মিনিট দৌঁড়ানো প্রয়োজন। প্যাকেজজাত চিপসে প্রায় ১৭১ গ্রাম ক্যালরি থাকে, এই ক্যালরি ঝরানোর জন্য আপনার ৩১ মিনি হাঁটা অথবা ১৬ মিনিট দৌঁড়ানো প্রয়োজন।

পুরো তালিকাটি দেখে নিন-



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.