অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞানে ৩৫ শতাংশ নম্বর পেলেই নেওয়া যাবে সায়েন্স, নির্দেশিকা সংসদের


ODD বাংলা ডেস্ক:  মাধ্যমিকে অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান- প্রত্যেকটি বিষয়ে ৩৫ শতাংশ করে নম্বর পেলে একাদশ শ্রেণিতে সায়েন্স নিয়ে পড়া যাবে, এই মর্মে একটি নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।। 

মূলত, রাজ্যের পড়ুয়াদের ক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়ার ঝোঁক ১০ বছরে অনেকটা কমেছে। গত বছর করোনার জেরে ১০০ শতাংশ মাধ্যমিক পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হয়। ফলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞান নিয়ে পড়ার ক্ষেত্রে ন্যূনতম ৪৫ শতাংশ  নম্বর জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্কের ক্ষেত্রে রাখা হয়েছিল। এবার পুনরায় তা ৩৫ শতাংশে নামিয়ে আনা হল। 

ছাত্রছাত্রীরা যাতে সায়েন্স নিয়ে পড়তে উদ্যোগী হয়, তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত সচিব চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি আরও জানান, সর্বাধিক ৪০০ আসনে ভর্তি করতে পারবে স্কুলগুলি। ২৭৫ থেকে আসন সংখ্যা বাড়িয়ে করা হল ৪০০।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.