গাড়ি চালিয়ে ঘুরতে নিয়ে যেতেন পার্থ- অর্পিতাকে! ED-র নজরে বেহালার ব্যবসায়ী


ODD বাংলা ডেস্ক: ইডি-র নজরে এবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় ঘনিষ্ঠ বেহালার বাসিন্দা এক ব্যবসায়ী৷ ইডি সূত্রে খবর, ওই ব্যবসায়ীর রিয়েল এস্টেটের ব্যবসার পাশাপাশি গাড়ির শোরুমও রয়েছে। ইডি কর্তাদের আরও দাবি, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যক্তিগত সফরে বেরোলে নাকি গাড়ির ব্যবস্থা করে দিতেন ওই ব্যবসায়ী৷ শুধু তাই নয়, নিজে গাড়ি চালিয়েও নিয়ে যেতেন তিনি৷ওই ব্যবসায়ীর রিয়েল এস্টেট ব্যবসাতেও এসএসসি দুর্নীতির টাকা বিনিয়োগ হয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন ইডি কর্তারা৷ 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.