'বাংলাকে ভাঙতে গেলে আগে সত্যিকারের সিংহের সঙ্গে লড়ো!' হঙ্কার মমতার


ODD বাংলা ডেস্ক:
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং রাজ্য সরকারের উপর চাপ বৃদ্ধির মধ্যেই কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-কে নাম না করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন উত্তরপাড়ায় মেট্রোর কোচ কারখানার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলাকে ভাঙতে গেলে আগে আসল সিংহের সঙ্গে লড়ো৷'এ দিনও মুখ্যমন্ত্রী বার বার বলেছেন, দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে৷ কিন্তু একই সঙ্গে ষড়য়ন্ত্রের তত্ত্বও এ দিন ফের একবার উস্কে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.