অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটেও বিপুল টাকা উদ্ধার, আনা হল ৫টি টাকা গোনার মেশিন


ODD বাংলা ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে তুমুল শোরগোল গোয়া রাজ্যজুড়ে। সেই সূত্রেই বিপুল পরিমাণ অর্থ ফ্ল্যাটে রেখে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। আর এদিন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড়সড় অভিযানে নামে ইডি৷ এ দিন সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডি আধিকারিকদের দু'টি বড় দল তল্লাশিতে বেরোন৷ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে একদিন জেরা করার পরই ইডি তল্লাশিতে নতুন করে জল্পনা ছড়ায়। তল্লাশি চালানো হয় রথতলায় অর্পিতার দুটি ফ্ল্যাটে। সেখানে বিপুল পরিমান টাকা পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। ইতিমধ্যেই টাকা গোনার জন্য ডাকা হয়েছে ব্যাঙ্ককর্মীদের। আনা হয়েছে টাকা গোনার মেশিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.