‘মিনি ব্যাংকের মতো আমার বাড়ি ব্যবহার করতেন পার্থ’, বিস্ফোরক ‘পার্থ-সাথী’ অর্পিতা
ODD বাংলা ডেস্ক: রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর বাড়িকে ‘মিনি ব্যাংক’ হিসাবে কাজে লাগাতেন। ওই টাকায় নাকি কোনওদিন হাতও দিয়ে দেখেননি তিনি। সূত্রের খবর, ইডি হেফাজতে এমনই বিস্ফোরক দাবি করেছেন মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। তবে এই দাবির কেন সারবত্ত্বা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।সপ্তাহে একদিন আবার কখন দশদিন অন্তর একবার ওই ঘরে টাকা রাখতেন পার্থ চট্টোপাধ্যায়। কখনও কখনও মন্ত্রীর ঘনিষ্ঠ কয়েকজন সঙ্গীসাথীও ওই ফ্ল্যাটে এসে টাকা রাখতেন বলেই দাবি অর্পিতার। কত টাকা ওই ঘরে রয়েছে, তা তিনি জানতেন না বলেও দাবি। নিজের এক বান্ধবীর কথাও ইডির কাছে মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ বলেছেন বলেই তদন্তকারীদে সূত্রে জানা গিয়েছে।





Post a Comment