‘পুজোর পবিত্রতা নষ্ট করেছেন মুখ্যমন্ত্রী’, অভিযোগ দিলীপের
ODD বাংলা ডেস্ক: মহালয়ার আগেই পুজো উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন দেবীপক্ষ শুরুর আগেই উদ্বোধন করলেন তিনি, তা নিয়ে তুঙ্গে বিতর্ক। এবার সেই বিতর্কের রেশ টেনেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুজোর পবিত্রতা নষ্টের অভিযোগে সরব বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সোমবার নিজের সংসদীয় এলাকা খড়গপুরে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, “উনি তো আগে থেকেই ঠিক করেছেন টাকা দেব আমার ছবি মণ্ডপে রাখতে হবে। ফিজিক্যালি না হলেও ভারচুয়ালি উদ্বোধন করব। সময় নেই বলে পিতৃপক্ষ থেকে শুরু করেছেন। সব কাজই উলটো করেন। চণ্ডীপাঠও উলটো। টাকা দিয়েছেন তাই উদ্বোধন করতে দিতেই হবে। যেদিন বলছেন তাই সেদিন করতে দিতে হবে। তাই করছেন। দুর্গাপুজোর পবিত্রতা নষ্ট করে দিয়েছেন উনি।”





Post a Comment