দিল্লিতে নাবালককে পাশবিক অত্যাচার-গণধর্ষণে অভিযুক্ত তুতো ভাই, গ্রেফতার ২


ODD বাংলা ডেস্ক: ছেলেরাও অসুরক্ষিত! দিল্লির সিলামপুরের ভয়াবহ গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই নাবালককে গ্রেফতার করল পুলিশ। রাজধানীর ভয়াবহ ঘটনা ফের ফিরিয়ে আনল নির্ভয়া কাণ্ডের স্মৃতি। ১২ বছরের কিশোরকে নৃশংসভাবে ধর্ষণের অভিযোগ তাঁরই তুতো ভাই সহ ৪ নাবালকের উপরে। ধর্ষণেই শেষ নয়, তাঁর উপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে বলেও অভিযোগ। রড-লাঠি দিয়ে বেধড়ক মারধরের পর নির্যাতিত কিশোরের গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড বলে অভিযোগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.