অবশেষে ইডির তলবে সাড়া, সিজিও কমপ্লেক্সে হাজিরা পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের
ODD বাংলা ডেস্ক: অবশেষে ইডি দপ্তরে হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এর আগে তিনবার তলব করা হয়েছিল তাঁকে। যদিও তাতে তিনি হাজিরা দেননি। সোমবার দুপুরে সিজি ও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের মুখোমুখি হন তিনি।পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের পরই ইডির হাতে এসেছিল একাধিক নথি। এরপরই একাধিক প্রভাবশালীর যোগের প্রমাণ উঠে এসেছে বলেও দাবি করেন তদন্তকারীরা। সেই সময় থেকেই ইডির নজরে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য ও মেয়ে সোহিনী। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারির পরপরই ইমেলে কল্যাণময়কে তলব করে ইডি। কিন্তু পরপর তিনবার তলব করা হলেও প্রাক্তন মন্ত্রীর জামাই হাজিরা দেননি। এরপরই চার্জশিটে কল্যাণময় ভট্টাচার্যের নাম উল্লেখ করে ইডি। জানানো হয়, তিনবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি। এই পরিস্থিতিতে সোমবার সিজিও কমপ্লেক্সে ইডি জেরার মুখোমুখি হলেন কল্যাণময়।





Post a Comment