পুজোর মুখে শহরে CBI হানা, একাধিক জায়গায় তল্লাশি অভিযান
ODD বাংলা ডেস্ক: পুজোর মুখে ফের শহরজুড়ে CBI-র তল্লাশি অভিযান। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের টিম। তল্লাশি অভিযান চলছে বেন্টিঙ্ক স্ট্রিট আর গনেশচন্দ্র অ্যাভিনিউয়ের ক্রসিংয়ে কমার্স হাউজে। তবে কোন মামলায় এই তল্লাশি অভিযান চলছে, তা নিয়ে এখনও কোনও বিবৃতি মেলেনি। একইসঙ্গে SSC নিয়োগ দুর্নীতি মামলা, কয়লা এবং গোরুপাচার নিয়ে তদন্ত চালাচ্ছে CBI। নিত্যদিনই শহর এবার জেলার একাধিক এলাকায় চলছে তল্লাশি অভিযান এবং ধরপাকড়। ফলে মঙ্গলবারও তল্লাশি অভিযান নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এদিন সকালে সল্টলেকের CGO কমপ্লেক্স থেকে মোট তিনটি গাড়ি বের হতে দেখা যায়। তিনটি টিম করে CBI আধিকারিকরা শহরের একাধিক এলাকায় এই রেড চালাচ্ছে বলে সূত্র মারফত খবর।





Post a Comment