''হৃদরোগে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলে শাহরুখের কী দোষ?'' সুপ্রিম কোর্টে স্বস্তি বাদশার

ODD বাংলা ডেস্ক: অবশেষে সুপ্রিম কোর্টে স্বস্তি শাহরুখ খানের। ২০১৭ সালের পুরনো মামলায় শীর্ষ আদালতে 'দায়মুক্ত' বাদশা। সোমবার আদালত জানায়, সাধারণ নাগরিকের মতো সেলিব্রিটিদেরও মৌলিক অধিকার আছে। তাঁর উপস্থিতিতে কোনও ব্যক্তির হার্ট অ্যাটাকে মৃত্যু হলে, তাঁর জন্য শাহরুখ খানকে দোষী করে ক্রিমিনাল কেস দায়ের করা যায় না। ২০১৭ সালে SRK অভিনীত রইস ফিল্মের প্রচারের সময় ভাদোদরা স্টেশনেএক ব্যক্তির মৃত্যুর কারণে অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করে রেল পুলিশ ৷ সেই মামলা প্রসঙ্গেই এদিন বড় বয়ান শীর্ষ আদালতের।সু্প্রিম কোর্টে মামলার শুনানিতে বিচারপতি অজয় রস্তোগী এবং বিচারপতি সিটি রবি কুমারের বেঞ্চের পর্যবেক্ষণ,''এতে শাহরুখ খানের কী দোষ? শুধুমাত্র সে একজন বিখ্যাত ব্যক্তি বলে কি তাঁর কোনও অধিকার থাকতে নেই।'' 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.