' বন্ধু' শিনজো আবের শেষকৃত্যে জাপানে মোদী

ODD বাংলা ডেস্ক: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগ দিলেন নরেন্দ্র মোদী। টোকিয়োতে শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী সহ বিশ্বের বেশ কয়েজন শীর্ষ নেতা উপস্থিত রয়েছেন। আবের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে টোকিও পৌঁছানোর ছবি, নিজের টুইটার হ্যান্ডেলে পোষ্ট করেছেন মোদী।রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের। সেই অনুষ্ঠানে যোগ দিতে টোকিয়ো পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর টোকিয়ো অবতরণের কথা টুইটারে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আবের শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় ২০টি দেশের রাষ্ট্রপ্রধান সহ, ১০০টির বেশি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.