দীর্ঘ অবদানের স্বীকৃতি, দাদা সাহেব ফালকে পাচ্ছেন আশা পারেখ

ODD বাংলা ডেস্ক: ছয়-সাতের দশকে পর্দায় তার উপস্থিতিতে লাখো লাখো হৃদয়ে উঠত ঝড়।কথা হচ্ছে রাজেশ খান্নার নায়িকা, বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখের। চলতি বছর দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত। ২০২০ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এটি। 'তিসরি মঞ্জিল', ‘কাটি পতঙ্গ', ‘ম্য়ায় তুলসি তেরে আঙ্গনকি’-এর মতো একাধিক সিনেমা তাঁর শক্তিশালী অভিনয়ের ফলে বলিউডের ইতিহাসে কাল্ট-এর তকমা পেয়েছেন। ৮০ ছুঁই ছুঁই এই সুন্দরী অভিনেত্রীকে চলতি বছর দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত। ৩০ সেপ্টেম্বর তাঁর হাতে তুলে দেওয়া হবে সিনেমার সর্ব্বোচ্চ সম্মান। এর আগে পদ্মশ্রী সম্মানও পেয়েছেন এই অভিনেত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.