দুর্গাপুজোয় এক বিশেষ রূপে পূজিত হন জগন্নাথদেব, পুরীতে চলছে গুপ্ত গুণ্ডিচা রীতির প্রস্তুতি


ODD বাংলা ডেস্ক: দুর্গোৎসবের সময়ও সেজে ওঠে পুরীর জগন্নাথ মন্দির প্রতিবছরই ঐতিহ্যবাহী এই মন্দিরে সাড়ম্বরে পালিত হয় দুর্গাপুজোর বিশেষ একটি রীতি। দুর্গাপুজো অথবা নবরাত্রি উপলক্ষে পালিত হয় 'গুপ্ত গুণ্ডিচা'। এই রীতিকে কেন্দ্র করে কী অনুষ্ঠান হয় জগন্নাথ মন্দিরে।নবরাত্রি তথা দুর্গাপুজো উপলক্ষে গর্ভগৃহের বাইরে বের করে আনা হয় ভগবান জগন্নাথকে। গুপ্ত গুণ্ডিচা রীতি মেনে জগন্নাথ দেবের অধিষ্ঠান হয় নারায়ণী মন্দির চত্বরে। লোকমুখে প্রচলিত রয়েছে নবরাত্রির সময় ডোলামণ্ডপের এই নারায়ণী মন্দিরে ভগবান মাধবের অবতার নেন জগন্নাথদেব। সেই সময় তাঁর সঙ্গে পূজিতা হন লক্ষ্মী। এই গুপ্ত গুণ্ডিচা অনুষ্ঠান দেখতে নবরাত্রি কিংবা দুর্গোৎসবের সময় প্রচুর ভক্তের সমাগম হয় শ্রীমন্দিরে।শরৎকালে জগন্নাথ ধামে পালিত হয় শোলপুজা। এই সময় মা বিমলা মন্দিরে দুর্গামাধবকে পুজো করা হয় ভগবান জগনমোহন রূপে। আটদিন ধরেই বিমলা মন্দিরে পুজো করা হয় তাঁকে। নবরাত্রির অন্তিম দিনে নারায়ণী মন্দিরে নিয়ে আসা হয় দুর্গামাধবকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.